,

আখাউড়ায় বিজিবি’র অভিযানে গাঁজাসহ যুবক আটক

picture-01২০ সেপ্টেম্বর ২০১৬ তারিখ ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, সরাইল এর আজমপুর সীমান্ত ফাঁড়ীর নায়েক মোঃ তোফায়েল হোসেন এর নেতৃত্বে ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার আমোদাবাদ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে ০৪ কেজি গাঁজাসহ ০১ যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটককৃত ব্যক্তির নাম ও ঠিকানা- মোঃ সাব্বির, পিতা-মৃত আবুল ইসলাম ভূঁইয়া, গ্রাম-দূর্গাপুর, ডাকঘর ও থানা-আখাউড়া, জেলা-ব্রাহ্মণবাড়িয়া। ধৃত আসামীকে নির্বাহী ম্যাজিস্ট্রেট মঈন উদ্দিন ইকবাল, সহকারী কমিশনার (ভূমি), আখাউড়া এর ভ্রাম্যমাণ আদালতে উপস্থিত করা হলে আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-১৯৯০ এর ৯(১) ধারার অপরাধে দোষী সাব্যস্ত করে ০৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদন্ড এবং ৫০০/- (পাঁচশত) টাকা অর্থ দন্ড অনাদায়ে ০৭ (সাত) দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান এবং গাঁজাগুলি ধ্বংস করে।

অপরদিকে সকাল সাড়ে ৮টায় ব্রাহ্মণবাড়িয়া ট্রানজিট ক্যাম্প কর্তৃক জেলার আমতলী এলাকায় বাস তল্লাশি করে ২,২৪,৭৫০/- (দুই লক্ষ চব্বিশ হাজার সাতশত পঞ্চাশ) টাকা মূল্যের বিভিন্ন প্রকারের ভারতীয় পণ্য সামগ্রী আটক করে বিজিবি। এছাড়াও অন্যান্য সীমান্ত ফাঁড়ী কর্তৃক দিনভর অভিযানে ০১টি সিএনজিসহ ৭৬ বোতল হুইস্কি এবং ১০ বোতল স্কফ সিরাপ আটক করা হয়।

প্রেস বিজ্ঞপ্তি

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে