বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

এবার ধর্ষণ থেকে রক্ষা করবে যে কনডম!

condomsডেস্ক রিপোর্ট : এবার ধর্ষণ প্রতিরোধ করবে কনডম! এমনটাই দাবি করছে এটির নির্মাতারা।
র্যাপেক্স নামে নারীদের জন্য ব্যবহার্য একটি বিশেষ ধরনের কনডমের সাহায্যে নারীরা তাদের রক্ষা করতে পারবেন, এমনটাই আশা করছেন আবিষ্কারকরা। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে লেটভেন্ট।

কনডমটি সিলিন্ডার আকৃতির। কোনো পুরুষ যদি নারীর ইচ্ছার বিরুদ্ধে যৌনসঙ্গমে মিলিত হওয়ার চেষ্টা কওে তাহলে এই কনডম প্রতিরোধ করবে এবং পুংলিঙ্গের ক্ষমতা হ্রাস করবে। এমন কনডম পরিহিত কোন নারী ধর্ষনের সম্মুখীন হলে, সেই পুরুষের পুরুষাঙ্গ ক্ষতিগ্রস্ত হবে।

র্যাপেক্স নামের এই কনডমটির আবিষ্কারক সোনেট এহলারস। তিনি দক্ষিণ আফ্রিকার নারী। তিনি দেশটির একটি রক্তদান কেন্দ্রে কাজ করতে গিয়ে এটি আবিষ্কারের চিন্তা করেন। ওই সময় তিনি অনেক ধর্ষিতা নারীর সাক্ষাৎ পেয়েছেন।
আবিষ্কারক বলেন, প্রথমে এর নাম র্যাপেক্স (RAPEX) থাকলেও ২০০৬ সালে পরিবর্তন করে (Rape-aXe) রাখা হয় । ইউরোপীয় ইউনিয়ন এই কনডমকে বিপজ্জনক বলেও সতর্ক করেছিল।

সোনেট এহলারসের এই কনডম নারীরা পরতে পারেন। এটি একটি প্লাস্টিকের খাপের মতো। এর ভেতরে তরল নির্যাস থাকবে। এছাড়া ভেতরে তীর বা বল্লমের মতো বাকানো একটা পদার্থ থাকবে।

কোনো পুরুষ যদি নারীকে ধর্ষণ করতে উদ্যত হন তাহলে এর ভেতরে পুংলিঙ্গ প্রবেশ করলেই বিপদ। এর ফলে ওই পুরুষ প্রচণ্ড যন্ত্রণার মাঝে পড়বে। বাধ্য হয়ে ধর্ষণ থেকে সরে আসবে। এই কনডম নারীকে গর্ভবতী হওয়া থেকেও বিরত রাখবে।
এটি ব্যবহারে এইচআইভি ভাইরাসের মতো জীবাণু ছড়ানোরও কোনো আশঙ্কা নেই। তবে এখনো এটি বাজারে বিক্রি হচ্ছে না। বিশেষজ্ঞরা বিষয়টির নিরাপত্তা সম্পর্কে সন্তুষ্ট না হওয়া পর্যন্ত বাজারে বিক্রি শুরু হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত