,

৭সমুদ্র পাড়ি দিয়ে বিশ্বভ্রমণে মুরগি

27279-heningamarঅনলাইন ডেস্ক : বিশ্বভ্রমণে বেরিয়েছে মুরগি। শুনতে আজব লাগলেও এমনটাই ঘটেছে। এক অভিযাত্রীর সঙ্গী হয়ে এক দেশে থেকে আর এক দেশে ঘুরছে সে। একেবারে সাত সমুদ্র সাঁতরে ঘুরে বেড়াচ্ছে সে। ইতিমধ্যেই ক্যানারি আইল্যান্ড থেকে আফ্রিকার পশ্চিম উপকূল হয়ে তারা গিয়েছিল ক্যারিবিয়ান আইল্যান্ডে। সেখানে উত্তর দিকে আর্কটিক সাগরেও গিয়েছে তারা। বর্তমানে তারা আছে গ্রিনল্যান্ডে।
মুরগিটির নাম মনিক। আর তার সঙ্গীর নাম গাইরেক সুডি। ফ্রান্সের ব্রিটানি অঞ্চলের বাসিন্দা তারা। বিশ্ব ভ্রমণের গোড়ার দিকে ২০১৪ সালে ক্যানারি আইল্যান্ডে থেকে সে মনিককে তার জাহাজে তুলে নেয়।

গাইরেক বলেন, “শুরুতে আমি ভেবেছিলাম এই অভিযানে সঙ্গী হিসেবে একটি বিড়াল নেওয়া যায় কি না। কিন্তু ভেবে দেখলাম বিড়াল নেয়ার ঝামেলা অনেক। কিন্তু তার অনেক দেখাশোনা দরকার হবে। কিন্তু মুরগির ক্ষেত্রে সেটা হবে না। আর বাড়তি পাওনা হবে ডিম।”

সমুদ্রের পানিকে একটুও ভয় করে না মনিক। দিনের বেলা মনিক ৩৯-ফুঠ লম্বা জাহাজের পুরোটা নির্বিঘ্নে ঘুরে বেড়ায়। আর রাত হলে, কিংবা আবহাওয়া খারাপ থাকলে, তাকে তার ছোট্ট ঘরে ঢুকিয়ে দেওয়া হয়।

গাইরেক বলছেন, “মুরগি হলেও মনিক খুবই সাহসী। তার ভয় ছিল সমুদ্রের ঢেউ দেখে সে হয়তো ঘাবড়ে যাবে। হয়তো জলে পড়ে যাবে। কিন্তু তা হয়নি।” এই দু’জনের অভিনব সমুদ্র অভিযানে এখন পর্যন্ত কোনও বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি। শুধুমাত্র গ্রিনল্যান্ডে যাওয়ার পর সেখানকার লোকজন মনিককে নিয়ে খুবই উৎসাহী হয়ে পড়ে। কারণ গ্রিনল্যান্ডে কোনও পোল্ট্রি শিল্প নেই।

এর পরের দফায় এই দুই অভিযাত্রী সুমেরু সাগর পাড়ি দেবে, এবং বেরিং প্রণালী অতিক্রম করে তারা আলাস্কা পৌঁছবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে