বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রেগন্যান্সির এরকম নজির বিশ্বে কোথাও নেই!

pregnancyনিউজ ডেস্ক : বিশ্বে এই ধরনের ঘটনার নজির খুব বেশি নেই। ভারত অনেক পরে বিদেশেও সেভাবে এই ঘটনার কথা শোনা যায়নি। আর তাই খবরটি সোশ্যাল মিডিয়াতে আসার পরই বর্তমানে তা ভাইরাল।

ঘটনাটি ইংল্যান্ডের। রোজি ইয়ারলিং নামে এক ২৫ বছরের তরুণীর সঙ্গে ঘটেছে ঘটনাটি। দিন কয়েক আগেই তিনি জন্ম দিয়েছেন এক কন্যা। এই পর্যন্ত সবটাই স্বাভাবিক। কিন্তু এই জন্ম দেয়ার পেছনে যে গল্পটি রয়েছে তা শুনলে আপনি চমকে উঠবেন।

রোজি দিনের পর দিন বন্ধুদের সঙ্গে পার্টি করে বেড়াতেন। কোনোভাবেই তাঁকে দেখে মনে হত না যে তিনি সন্তানসম্ভবা। তিনি নিজেও সেই খবর জানতেন না। কারণ, গর্ভধারণের পর একজন নারীর দেহে যে পরিবর্তনগুলি দেখা যায়, তার একটি লক্ষ্মণও ছিল না তাঁর মধ্যে। এমনকী, ঋতুচক্রও তাঁর ক্ষেত্রে ছিল স্বাভাবিক!

সেদিনও একই রকমভাবে বন্ধুদের সঙ্গে পার্টি সেরে ফেরার পর তাঁর পেটে ব্যথা হয়। হাসপাতালে ভর্তি করার পরই তিনি এক কন্যাসন্তানের জন্ম দেন। আর এতেই চিকিৎসক থেকে বন্ধুমহল সকলেই অবাক। তবে, বর্তমানে মা ও শিশু দু’জনেই সুস্থ। মেয়েকে কোলে নিয়ে একটি ছবিও পোস্ট করেছেন রোজি।

সূত্র: জিনিউজ

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত