,

অবাক করা এক বাল্ব, যা জ্বলছে ১১৫ বছর ধরে

balbঅনলাইন ডেস্ক : ১১৫ বছর ধরে জ্বলছে এক বাল্ব। এখনও পর্যন্ত কেউ সঠিকভাবে বলতে পারছেন না এর পিছনের কারণ। মাথায় হাত পড়ে গিয়েছে বিজ্ঞানীদের। এমনও হতে পারে? তা ভেবে ভেবেই আকুল পাথারে তাঁরা।

১৯০১ সালে ক্যালিফোর্নিয়ার লিভারমোরে ফায়ারহাউসে এই বাল্বটি লাগানো হয়েছিল। তারপর থেকে মাঝে মধ্যে সামান্য সময়ের জন্য বাল্বটি নেভানো হত। ২০১৬ সালেও বহাল তবিয়েতে জ্বলে চলেছে বাল্বটি।

একটা বাল্ব ১০০ বছরেরও বেশি সময় ধরে জ্বলছে! এই খবর জানার পর সকলেই অবাক। বিজ্ঞানীরাও এর কোনও কুল-কিনারা করতে পারছেন না। এক এক জনে একেক রকমের ব্যাখ্যা দিচ্ছেন।

এই ধরনের কার্বন ফিলামেন্টের বাল্বের আয়ু সাধারণত ১ হাজার থেকে ২ হাজার ঘণ্টার হয়। এই সময়ে যে ফ্লুরোসেন্ট বাল্ব বা এলইডি লাইটের চল হয়েছে তাদেরও আয়ু ২৫ থেকে ৫০ হাজার ঘণ্টা। সেখানে পুরনো আমলের ফিলামেন্ট লাগানো বাল্ব এত বছর ধরে জ্বলছে জেনেই বিস্মিত সকলে।

মাস্টারমাইন্ড ইলেক্ট্রিশিয়ান অ্যাডলফে এ চেইলট-এর করা নক্সায় এই বাল্বটি তৈরি করেছিল শেলবি ইলেক্ট্রিক নামে একটি সংস্থা। বাল্বের ফিলামেন্টে ব্যবহার করা হয়েছিল কার্বন। কিন্তু, এই ধরনের বাল্বের আয়ু কোনওভাবেই এক বছরের বেশি হয় না। মাঝে বাল্বটি নিভেছিল এলাকায় লোডশেডিং হওয়ায়। এছাড়া বাল্বটি কখনও নেভানো হয়নি।

বিজ্ঞানীদের হাতে এই বিস্ময়কর বাল্বটি তুলে দেওয়া হয়নি পরীক্ষা-নিরিক্ষার জন্য। ফলে, অনেকে বাল্বটির শতায়ু নিয়ে যে ব্যাখ্যা দিয়েছেন তার বেশিরভাগটাই অনুমান সাপেক্ষে। এঁদের অনেকের মতে, ফিলামেন্টে ব্যবহৃত কার্বনের মান খুব ভাল হওয়ায় বাল্বটি এখনও আলো দিচ্ছে। আবার কারোর মতে, বাল্বের যে কাচের খোল আছে তা খুবই সুগঠিত এবং ভেতরে বাতাস প্রবেশ করতে দেয় না। যার ফলে বাল্বটি এখনও টিকে আছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে