বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

অ্যাসিডদগ্ধ রেশমার বিশ্ব জয়

acid-1_127412_0আন্তর্জাতিক ডেস্ক: নিউইয়র্কের ফ্যাশন উইকে র‌্যাম্পে হেঁটে অভাবনীয় বিস্ময় গড়লেন ভারতের রেশমা কোরেশি। ২০১৪ সালের মে মাসে সালফিউরিক অ্যাসিডে ঝলসে যায় রেশমার বাম চোখ ও মুখম-লের বাম পাশ।

গতকাল বৃহস্পতিবার প্রথমবারের মতো নিউইয়র্কে র‌্যাম্পে হাঁটলেন ১৯ বছর বয়সী অ্যাসিড জয়ী রেশমা। ভারতীয় ডিজাইনার অর্চনা কোচারের পোশাকে র‌্যাম্পে হাঁটেন তিনি। এছাড়া ভাসাই কিউটারের শো-তেও হাঁটার কথা রয়েছে রেশমার।

২০১৪ সালে রেশমার দুলাভাই তার গায়ে সালফিউরিক অ্যাসিড ছুঁয়ে মারেন। এতে চিরতরে নষ্ট হয়ে যায় তার বাম চোখ। সেই সঙ্গে বিকৃত হয়ে যায় মুখের বামপাশ। অ্যাসিড হামলার পর থেকে এই মডেল ‘মেক লাভ নট স্ক্যায়ার্স’ নামে একটি অলাভজনক সংস্থার সঙ্গে রয়েছেন। সংস্থাটি অ্যাসিডদগ্ধদের পুনর্বাসনের ব্যবস্থা করে।

acid-2_127412_1গত মাসে সংস্থাটি একটি আবেগঘন ভিডিও পোস্ট করেছিল। যেখানে দেখানো হয়েছিল অ্যাসিডদগ্ধ রেশমা নিউইয়র্কের ফ্যাশন উইকে অংশগ্রহণের খবর পেয়ে কিভাবে অনুভূতি প্রকাশ করেছিলেন।

রেশমা #TakeBackBeauty ক্যাম্পেইনের মাধ্যমে প্রযোজক সংস্থা এফটিএল মোডার নজরে আসেন। রেশমা বলেন, ‘প্রথমবারের মতো নিউইয়র্কে এসেছি এবং আমি খুবই উচ্ছ্বসিত। আমি মনে করি, অ্যাসিডদগ্ধরা কিভাবে বেঁচে থাকে এটি সকলের জানা উচিত। সেই সঙ্গে তাদের স্বাভাবিক জীবন-যাপনের সুযোগ করে দেয়া উচিত।’

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ