,

শুধু কুকুর নয়, বিড়ালও প্রভুভক্ত হয়

kundarঅনলাইন ডেস্ক : প্রতিদিন সকালে হাঁটার অভ্যাস ইন্দোনেশিয়ার কেলি কেনিনগাউ প্রেয়িতনোর। তার হাঁটার পথেই পড়ে একটি সমাধিস্থল। প্রতিদিনই খেয়াল করতেন একটি কবরের পাশে বিড়াল শুয়ে আছে। প্রতিদিনই বিড়ালটিকে চোখে পড়তো তার। কারণ নির্দিষ্ট একটি কবরের পাশেই থাকতো বিড়ালটি।

প্রতিদিন দেখতে দেখতে একসময় বিড়ালটির ওপর তার মায়া পড়ে যায়। তাই সেটিকে প্রেয়িতনো বাড়িতেও নিয়ে যেতে চেয়েছিলেন। কিন্তু বিড়ালটি যেতে চায়নি। পরে তিনিও আর জোর খাটাননি। খবর নিয়ে জানতে পারেন, বিড়ালটি যে কবরের পাশে সবসময় থাকে সেটি ইন্দোনেশিয়ার সেন্টাল জাভা প্রদেশের কেবুমেন শহরের বাসিন্দা কুন্দারি নামের এক নারীর। তিনিই এ বিড়ালটি পুষতেন। কুন্দারির মৃত্যুর পর মালিকহীন হয়ে পড়ে বিড়ালটি।

কিন্তু মরে গিয়েও এখনো তিনিই বিড়ালটির মালিক। কারণ ওই বিড়ালটিই অন্তত তা-ই মনে করে। জীবিত থাকা অবস্থায় যার পাশে ঘুরাঘুরি করে ব্যস্ত সময় কাঁটতো বিড়ালটির, এখন তার সমাধিকেইই নিজের আস্তানা বানিয়ে নিয়েছে সে। চোখের পলকের জন্যও সে এখান থেকে সরে না। সমাধিক্ষেত্রের কাছেই কুন্দারির বাসা। ক্ষুধা লাগলে মালিকের বাড়িতে যায় বিড়ালটি। মালিকের সন্তানরা কিছু দিলে খেয়েই দ্রুত ছুঁটে আসে সমাধিতে।

গত ফেব্রুয়ারি ফেসবুকে কেলি কেনিনগাউ প্রেয়িতনো কবরের পাশে থাকা ওই বিড়ালটির বেশ কয়েকটি ছবি শেয়ার করেন। এর পরই এ নিয়ে পুরো ইন্দোনেশিয়ায় হইচই পড়ে যায়। এখন প্রতিদিনই দূর দূরান্ত থেকে বিড়ালটিকে এক নজর দেখতে আসছেন অনেকে। তারা বিড়ালটির জন্য নানা ধরনের খাবারও সঙ্গে নিয়ে আসছেন। সূত্র : কোকোনাট ম্যানিলা

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে