বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রসব বেদনার সময় বুঝতে পারলেন তিনি গর্ভবতী

27093-proamarঅনলাইন ডেস্ক ; নবজাতক জন্ম দেয়ার আগ পর্যন্ত মা বুঝতে পারেননি তিনি সন্তানসম্ভবা। এমন অবিশ্বাস্য ঘটনাটি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রে।মার্কিন গণমাধ্যম সিবিএস নিউজের এক প্রতিবেদনে বলা হয়, ক্যালিফোর্নিয়াতে ঘড়ির কাটা তখন চারের ঘরে। হঠাৎ ভীষণ রকম যন্ত্রণা অনুভব হচ্ছিল পেটে। ওই নারীর স্বামী জেফ পেরুংগা সাহায্য চাইতে ৯১১-এ ফোন দেন।
জেফ সিবিএস নিউজকে জানান, ‘আমি তখন বুঝতে পারছিলাম আমার স্ত্রী সন্তান প্রসব করতে যাচ্ছিলেন। কিন্তু আমরাতো জানতামই না। আমি আমার স্ত্রীকে জিজ্ঞেস করলে, সে নিজেও বেশ অবাক হয়।’

জেনিফার বলেন, ‘খুবই অবাক হয়েছিলাম। মাঝরাতে আমি ঘুম থেকে উঠে যাই এই ভেবে যে, আমার প্রচণ্ড পেট ব্যাথা করছে।’ক্যালিফোর্নিয়ার বাসিন্দা ৩৫ বছর বয়সী জেনিফার ফাবেলা জানান, ‘কিছুক্ষণের মধ্যেই যে নবজাতকের জন্ম দেব, কিছুতেই বুঝতে পারিনি। আমি গর্ভবতী এটাই জানতাম না।’
৩৫ বছরের জেনিফার এখন তিন সন্তানের মা। এর আগে দুই সন্তানের জন্ম দিয়েছেন তিনি। এরমধ্যে একজনের বয়স ১৩ ও অন্যজনের ৭।

শারীরিক ওজন বেড়েছিল তিনি তা বুঝছিলেন, কিন্তু তার গর্ভে যে বেড়ে উঠছে ভ্রূণ তা টেরই পাননি। সন্তানের জন্মের পর অবাক হয়েছেন নবজাতকের পিতা জেফও।

এদিকে জেফ জানান, ‘আমি জেনিফারকে আরও বলছিলাম, তুমি দিন দিন মোটা হয়ে যাচ্ছ মনে হয়। তুমার কিছু ওজন কমানো দরকার।
নবজাতকের জন্মের খবর পেয়ে পরিবার ও বন্ধু বান্ধবের শুভেচ্ছা পেয়েছেন জেফ ও জেনি।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত