বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

পুত্র সন্তান হয় না, সেই ক্ষোভে… (ভিডিওসহ)

sonamarঅনলাইন ডেস্ক: অন্যদের পুত্র সন্তান হয়। কিন্তু ‍আমার কেন হয় না! এই ক্ষোভের বশবর্তী হয়ে স্বামীর বোনের এক নবজাতককে ছাদ থেকে ছুড়ে ফেলে দিলেন এক নারী।

ভারতের কর্ণাটক রাজ্যের কানপুরের কল্যাণপুর এলাকায় সোমবার সকালে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিজের ছেলেসন্তান না হওয়ার ক্ষোভে সরিতা দেবী সরলা ১৮ দিনের শিশুটিকে ছাদ থেকে নিচে ফেলে দিলেন। সিসি ক্যামেরায় এ ঘটনা ধরা পড়েছে।

তিরওয়া কানাউজের বাসিন্দা অলকা ও তার স্বামী সরবেশ কুমার ইন্দিরা নগরে শ্যাম মেটার্নিটি অ্যান্ড চিলড্রেন’স হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান তাদের ১৮ দিন বয়সি সন্তানকে। জরুরি কাজ থাকায় অলকা ও সরবেশ তিরওয়া গ্রামের বাড়িতে যান। সন্তানের দেখাশোনার দায়িত্ব দিয়ে যান সরলার ওপর। এই সুযোগে ক্ষোভ মেটাতে উদ্যত হন তিনি।

ছোট্ট ছেলেটিকে হাসপাতালের বেড থেকে উঠিয়ে নিয়ে ৩০ ফুট উঁচু ছাদ থেকে ছুড়ে দেন নিচে। পরে তিনি হাসপাতাল কর্তৃপক্ষকে খবর দেন, শিশুটিকে বেডে পাওয়া যাচ্ছে না। খোঁজাখুঁজি শুরু হয়। পুলিশকে খবর দেয় কর্তৃপক্ষ।

পুলিশ এসে তল্লাশি শুরু করে এবং একপর্যায়ে তারা শিশুটির কান্নার শব্দ শুনে তাকে শনাক্ত করে। পরে ওয়ার্ড বয় গিয়ে শিশুটিকে উদ্ধার করে।

কীভাবে শিশুটি ওখানে গেল? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে সিসিটিভি ফুটেজে বেরিয়ে আসে রোমহর্ষক তথ্য। যাকে ছেলেটির দেখাশোনার দায়িত্ব দিয়ে গিয়েছিল তার বাবা-মা, সেই নারীই শিশুটিকে ছুড়ে ফেলে দেয় নিচে।

জিজ্ঞাসাবাদে সরলা পুলিশকে জানিয়েছে, তার কেন ছেলে হয় না? তিন তিনটে মেয়ে তার। এ জন্য তাকে কথা শুনতে হয়। এ ক্ষোভ থেকেই তিনি এ কাজ করেছেন।

https://youtu.be/GkM22wyFF0I

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ