বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নারী হিসাবে আপনাকে গর্বিত করবে বিয়ন্সের ৯ উক্তি

-five-thingsনিউজ ডেস্ক : মার্কিন পপস্টার বিয়ন্সে নয়েলসের জন্মদিন কাল। দারুণ জনপ্রিয় এই তারকা কেবল তার গান দিয়েই নয়, নানা উক্তিতেও খ্যাতি কুড়িয়েছেন। এখানে দেখে নিন তার এমনই কিছু উক্তি। এই কথাগুলো একজন নারী হিসাবে আপনাকে অনুপ্রাণিত করবে।

১. আমরা (নারীরা) নিজের সম্পর্কে যে ধারণা পোষন করি তার পুনঃব্যাখ্যা প্রয়োজন। আমাদের নারী হিসাবে আবির্ভুত হয়ে নেতৃত্ব গ্রহণ করতে হবে।

২. নত ও ভঙুর নারীর পুরনো ধারণাই আমাদের শিকার বানিয়েছে। নারীরা এর চেয়ে অনেক বেশি কিছু। আপনি ব্যবসায়ী, মা, শিল্পী এবং নারীবাদী হতে পারেন। যা ইচ্ছা তাই হতে পারেন।

৩. পুত্রদের শেখানো উচিত কিভাবে নারীদের সম্মান জানানো উচিত। ফলে লিঙ্গভেদে সম অধিকার প্রতিষ্ঠা তাদের স্বাভবিক জীবনের অংশ হয়ে উঠবে। কন্যাদের শিক্ষা দেওয়া উচিত যে তারা মানব সভ্যতার সর্বোচ্চ শিখরে উঠতে সক্ষম।

৪. আপনার মূল্য নিজের মাধ্যমেই নির্ধারিত হবে। আপনি কে তা জানার জন্য অন্য কারো ওপর নির্ভর করতে হবে না।

৫. মানব সভ্যতার নারী-পুরুষ উভয়কেই দরকার। দুজনই সমানভাবে গুরুত্বপূর্ণ।

৬. সমঅধিকারের বিষয়ে আমাদের ভুল ধারণাগুলো না ধারণ করাই ভালো। সম অধিকার না থাকার কোনো প্রশ্ন ওঠে না। নারী-পুরুষ বলছে যদি বলে তা সম্ভব নয়, তবেই পরিবর্তন ঘটতে থাকবে।

৭. নারীদের অপদস্ত করে পুরুষরা হাসে। কিন্তু নিজের মেয়েকে একই অবস্থায় দেখে তারা চোখের পানি ফেলে।

৮. ক্ষমতা তোমাকে দিয়ে দেওয়া হবে না। এটা তোমাকে নিতে হবে।

৯. আমি বিশ্বাস করি যে নারীদের অর্থনৈতিকভাবে পুরুষদের থেকে স্বাধীন হওয়া উচিত। অর্থই পুরুষদের নিয়ন্ত্রণের ক্ষমতা দিয়েছে। মূল্য নির্ধারণের ক্ষমতা দিয়েছে তা। তারাই বলে দেয় কোনটি আবেদনময়ী। পুরুষরাই সংজ্ঞায়িত করে নারীবাদ কাকে বলে। এটা বড়ই অদ্ভুত। সূত্র : হাফিংটন পোস্ট

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত