বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘হায় আবার মরছি’ (ভিডিও)

 

বিনোদন ডেস্ক : টপ শটে শহরের বিভিন্ন অংশ। মিড লং শটে দেখা যায়- নয়া লুকে বেরিয়ে আসছেন অমিত হাসান। নেপথ্য কণ্ঠে ভেসে আসছে- ‘রঙের হোলি আমার পছন্দ না। আমার পছন্দ রক্তের হোলি।’ এরপর একে একে পর্দায় ভেসে আসে অ্যাকশন দৃশ্য।

 

Untitled-11472884729

চোখে সোনালি রঙের ফ্রেমে কালো চশমা। গলায় সোনালি রঙের মোটা আকৃতির চেইন। দুই হাতে একই রঙের ব্রেসলেট। পরনে জিনস আর শার্ট। ঠোঁটে দিয়াশলাইয়ের কাঠি। নায়কোচিত এমন রূপে একটি হেলিকপ্টার থেকে নেমে আসছেন শাকিব খান। নেপথ্য কণ্ঠে শোনা যাচ্ছে- বস বস বস! এরপর শাকিবকে বেশ কিছু অ্যাকশন দৃশ্যে দেখা যায়।

 

মনোরম পরিবেশের একটি লোকেশন ধরে হেঁটে আসতে দেখা যায় বুবলিকে। দুধে আলতা শরীরের রঙ আর পরনে লাল রঙের পোশাক দুই মিলে অন্য এক বুবলির আগমন ঘটে পর্দায়। এ সময় শাকিব বলেন, ‘হায় আবার মরছি।’

বলছি- ‘বসগিরি’ সিনেমার ফার্স্ট লুকের কথা। গতকাল শুক্রবার রাতে ললিপপের ইউটিউব চ্যানেলে ফার্স্ট লুকটি প্রকাশিত হয়েছে। এতে এমন দৃশ্য দেখা যায়। এ সিনেমায় প্রথমবারের মতো জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছেন শাকিব খান ও শবনম বুবলি।

গত ২৮ আগস্ট এ সিনমার একটি গান প্রকাশিত হয়েছে। প্রকাশিত গানটিও দর্শকদের বেশ মন কেড়েছে। ঈদুল আজহায় মুক্তি পাবে ‘বসগিরি’ সিনেমাটি। শাকিব-বুবলি ছাড়াও এতে আরো অভিনয় করেছেন রজতাভ দত্ত, অমিত হাসান, সাদেক বাচ্চু, মিজু আহমেদ প্রমুখ।

 

 

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত