,

মুসলিম নারীদের জন্য এবার জোর হালাল ক্রিম-শ্যাম্পুতে

003635shampooঅনলাইন ডেস্ক: মুসলিম নারী ক্রেতাদের সন্তুষ্ট করতে হালাল ক্রিম, শ্যাম্পু তৈরিতে জোর দিচ্ছে তাবড় কসমেটিক সংস্থারা৷ লরিয়েল থেকে ইউনিলিভারের মতো জায়ান্ট প্রসাধনী সংস্থারা মধ্যবিত্ত মুসলিম শ্রেণিকে টার্গেট করে এই ধরনের প্রোডাক্ট তৈরি করতেই নেমেছে কোমর বেঁধে৷ ইন্দোনেশিয়ার মুসলিম অধিবাসীদের কথা মাথায় রেখেই এই উদ্যোগ।

নিষ্ঠাবান মুসলিমমাত্রই শরিয়ত মেনে চলেন৷ আর সে কথা মাথায় রেখেই আসতে চলেছে হালাল ফুড সার্টিফিকেশন আইন৷ অর্থাৎ বিশেষ বিশেষ খাবারই হালাল হিসেবে ঘোষিত হবে৷ ওষুধ এবং প্রসাধন সামগ্রীর ক্ষেত্রেই ধীরে ধীরে প্রযোজ্য হবে এই আইন৷ আর সে কথা মাথায় রেখেই হালাল ক্রিম, শ্যাম্পু তৈরিতে জোর দিচ্ছে জায়ান্ট সংস্থাগুলি৷ বেশ কিছু কোম্পানির ইতিমধ্যেই হালাল প্রোডাক্ট তৈরির ফ্যাক্টরি আছে৷ তবে প্রতিযোগিতার বাজারে পিছিয়ে থাকতে নারাজ বাকিরা৷ মুসলিম মধ্যবিত্ত শ্রেণির বাড়তে থাকা এবং নতুন আইনের যুগলবন্দিতেই এদিকে ঝুঁকছে কোম্পনিগুলো৷

তবে কি স্রেফ ইন্দোনেশিয়ার সীমান্তেই তা আটকে থাকবে? মার্কেটিং বিশেষজ্ঞরা বলছেন, তা নয়৷ বরং ইন্দোনেশিয়াকে মডেল করে অন্যান্য মুসলিম দেশও এই প্রোডাক্ট ব্যবহার করার দিকেই ঝুঁকবে৷ এছাড়া সংস্থাগুলি তাদের বাজার প্রসারিত করতেও প্রোডাক্টগুলি অন্যান্য দেশে ছড়িয়ে দিতে চাইবে বলেও অনুমান করা হচ্ছে৷ ধর্মীয় বিভাজন খাদ্যাভাসসহ বিভিন্ন বিষয়ে দাগ টেনে দিয়েছে৷ অদূর ভবিষ্যতে হয়তো প্রসাধনী সামগ্রীতেও সেই বিভাজন জোরাল হয়ে দেখা দিতে পারে।সূত্র: সংবাদ প্রতিদিন

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে