,

শুটিং ফেলে ‘বিরাট’ প্রেমে মজেছেন অনুষ্কা!

viraT-ANUSHKA_WEBবিনোদন ডেস্ক: না, আর নিজেদের সম্পর্ক নিয়ে কোন রাখঢাক করছেন না বিরাট কোহলি। অভিনেত্রী অনুষ্কা শর্মার সঙ্গে তার প্রেমের দ্বিতীয় ইনিংসটা চুটিয়েই উপভোগ করতে চান ভারতের এই ক্রিকেট তারকা। সম্প্রতি প্রেমিকার সঙ্গে দেখা করতে রীতিমতো প্রাগ সফরে চলে গেলেন বিরাট। বর্তমানে অনুষ্কা তার নতুন ছবির শুটিংয়ে ব্যস্ত রয়েছেন প্রাগে। আর তাই প্রেমিকাকে সারপ্রাইজ দিতে রীতিমতো শুটিং ফ্লোরে হাজির বিরাট। জানা যায়, বিরাটের এক ভক্ত সম্প্রতি নিজের সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে নিজের প্রিয় তারকার সঙ্গে একটি ছবি আপলোড করেছেন।

Untitled ইনস্টাগ্রামের সেই ছবিতে তিনি ক্যাপশন লিখেছেন, “নতুন মাস্টার ব্লাস্টারের সঙ্গে, ধন্যবাদ অনুষ্কা শর্মা এই সুন্দর মুহূর্তটি ফ্রেমবন্দী করার জন্য।” জানা গেছে, বিরাটের ভক্ত নাকি অনুস্কার সঙ্গেও ছবি তুলতে চেয়েছিলেন। কিন্তু অনুষ্কা সেই প্রস্তাবে রাজি হননি।  প্রসঙ্গত, অনুষ্কা শর্মা এবং শাহরুখ খান বর্তমানে চেক রিপাবলিকে ইমতিয়াজ আলির নতুন ছবির শুটিং করছেন। আর সেখানেই বিরাটের উপস্থিতি যেন অনুষ্কার কাজের ফাঁকে প্রেম করার ইচ্ছাকে উসকে দিল বেশ খানিকটা। সূত্র: সংবাদ প্রতিদিন

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে