৩৪ কেজি ওজনের বাঘাইড়
নিজস্ব প্রতিবেদক : পদ্মা নদীতে ধরা পড়েছে ৩৪ কেজি ৩০০ গ্রাম ওজনের বিশাল আকারের একটি বাঘাইড় মাছ। বুধবার রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার মজলিশপুর এলাকার পদ্মায় মাছটি ধরা পড়ে।

সকাল সাড়ে ৬টার দিকে স্থানীয় কালাম শিকদার ও তার সঙ্গীরা নদীতে মাছ ধরতে গেলে তাদের জালে বিশাল আকারের এই বাঘাইড় মাছ আটকা পড়ে। পরে দৌলতদিয়া ৩ নম্বর ফেরিঘাট এলাকায় মাছটি নিয়ে এলে তা এক নজর দেখতে উৎসুক জনতার ভিড় জমে। এ সময় স্থানীয় মাছের আড়তদার শামসু শেখ ওই জেলের কাছ থেকে মাছটি ২৭ হাজার ৫০০ টাকায় তিনি কিনে নেন।
আড়তদার শামসু শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বেশি দামে বিক্রির উদ্দেশ্যে বাঘাইড় মাছটি তিনি ঢাকায় পাঠিয়েছেন।











