নিপল কোথায় ! একটি অনুপ্রেরণার গল্প
ক্যান্সার মুক্ত হয়ে স্তনকে ট্যাটুয় রাঙিয়ে সোস্যাল মিডিয়া ইন্সটাগ্রামে বাহবা কুড়াচ্ছেন অ্যালিসন হাব্বাল। স্তন ক্যান্সারের চিকিৎসা পরবর্তী অবস্থা নিয়ে তিনি চিন্তা করে নির্ঘুম রাত কাটিয়েছেন অনেক। বিরক্তি ও অবসাদ তাকে গ্রাস করে ফেলছিলো। ডাক্তাররা পরামর্শ দিয়েছিলো স্তনে নকল নিপল লাগিয়ে নিতে। তবে তিনি অন্য মাংস বা প্লাস্টিকের তৈরি কিছু নিজের শরীরে পরতে চাননি। তাই তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি আলাদা কিছু করে বিষয়টিকে সুন্দর করে তুলবেন।
অনেক ভেবে অ্যালিসন স্থির করলেন ক্যান্সার হওয়া স্তনটিতে তিনি ট্যাটু আঁকবেন। এরপর অনলাইনে অনেক ট্যাটু ডিজাইনারের সঙ্গে কথা বলে শেষ পর্যন্ত নিউজিল্যান্ডের মাক্কালা রোজের ট্যাটুর ডিজাইন তার পছন্দ হয়। এরপর মেলবোর্নে বসে ১৩ ঘণ্টা ধরে সেই ট্যাটু তার ক্যান্সারমুক্ত স্তনে ফুটিয়ে তোলেন রোজ।
ট্যাটু আঁকা হয়ে গেলে অ্যালিসন ইস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেন। ছবির ক্যাপশন দেন, হোয়্যার দ্য নিপল অ্যাট? বা নিপল কোথায়? সেই ছবিটি মুহুর্তের মধ্যে ইন্সটাগ্রামে ভাইরাল হয়ে পড়ে। অন্তত ২৩ হাজার ব্যবহারকারী ছবিটি লাইক করেছে। এই ছবির বিষয়ে কোনও বাজে মন্তব্যও চোখে পড়েনি।
অ্যালিসন বলেন, আমি অন্য কোনও মাংশ দিয়ে তৈরি নিপল বহন করতে চাইনি, আমি ট্যাটু করতে চেয়েছি। আমার অসুস্থ্যতার বছরেই আমি চুলের স্টাইল ও ট্যাটু করবো বলে ঠিক করে নিই। পুরো সময়ে আমি অনলাইনে ট্যাটু শিল্পিদের বিষয়ে খোঁজাখুঁজি করি।
ননঅ্যালিসনের এই সাহসী পদক্ষেপকে সবাই খুব ভালোভাবে নিয়েছে। অ্যালিসন মজা করে বলেন, কারণ এখানে কোনও নিপল নেই। আমি ফেসবুক, ইন্সটাগ্রাম যেখানে খুশি সেখানে এটিকে দেখাতে পারি। তারা এটিকে সেন্সর করতে পারবে না। এটাই মজার বিষয়।
বিগত কয়েক বছর ধরে স্নন ক্যান্সার চিকিৎসার পর ট্যাটু লাগানো জনপ্রিয়তা পাচ্ছে। বিশেষ করে তরুণ নারীরা এই পদ্ধতির দিকে বেশি ঝুঁকছেন। ইতিপূর্বে এমন অনেক ছবি অনলাইনে এসেছে। তবে অ্যালিসনের ছবিটি বেশি জনপ্রিয় হওয়ার কারণ হিসেবে বিবিসি উল্লখ করেছে তার হাসিটি। ছবিটিতে তিনি হাসছিলেন।
হাসির কারণ হিসেবে অ্যালিসন বলেন, টিউমারটি অনেক বেশি কষ্টি দিচ্ছিলো, মাঝে মাঝে আমার মনে হতো আমি নিজেই এটা কেটে ফেলি। আমি যখন এটাকে সরাতে পেরেছি তখন আমি অনেক খুশি অনুভব করছিলাম। আমি আমার জীবনে কখনও এতো খুশি হইনি। এটা স্বাভাবিক প্রতিক্রিয়া ছিলো না। যাহোক, আমি কোন ক্ষতকে পাত্তা দিচ্ছি না।
অ্যালিসনের ট্যাটু শিল্পি মাক্কালা বলেন, অ্যালিসন কী চান সে বিষয়ে খুবই পরিষ্কার ছিলেন। তবে তিনি আমাকে কিছুটা স্বাধীনতাও দিয়েছিলেন।
তিনি আরও বলেন, স্ননে ট্যাটু ফুটিয়ে তোলা শরীরের অন্য যে কোনও যায়গা থেকে বেশি বেদনাদায়ক। তবে অ্যালিসনের জন্য ট্যাটুটি করতে পেরে তিনি খুবই খুশি।
অ্যালিসনের বাড়ি অস্ট্রেলিয়ার সিডনিতে তার বয়স মাত্র ৩৬ তিনি বিবাহিত এবং তার একটি ৭ বছর বয়সী মেয়ে আছে। তার মেয়ে বিবিসিকে জানান, অস্ত্রোপাচারের পর ফলাফল নিয়ে সে একেবারেই চিন্তিত ছিলো না।
এতো মনোযোগ অ্যালিসনকে খুব একটা প্রভাবিত করছে না। তিনি ভাবছেন তরুণ নারীদের কথা, যারা ৪০ বছরের আগেই স্তন ক্যান্সারে আক্রান্ত হন। তাদের অপারেশন পরবর্তী ভালো নেটওয়ার্ক নেই। অনেকেই এসব নিয়ে কথা বলতে চান না।
অ্যালিসন জানান, কয়েকজন তাকে ইনবক্সে এসে জিজ্ঞেস করেছেন তিনি কি ঔষধ গ্রহণ করেছেন।











