,

১৫ বছর ধরে তেল খেয়ে বেঁচে আছেন এই যুবক!

picঅনলাইন ডেস্ক : খাবার, পানি না খেয়ে মানুষ কি দীর্ঘদিন আদৌ বেঁচে থাকতে পারে ? প্রশ্নটির উত্তরে দ্বিমত পোষণ করবেন অনেকেই। তবে, বেঙ্গালুরুর এক যুবক কিন্তু এই অদ্ভুত দাবিই করছেন। তিনি বলছেন, ১৫ বছর ধরে ইঞ্জিনের তেল এবং কাগজের ছাই খেয়ে বেঁচে আছেন তিনি।

ওই ব্যক্তির নাম কুমার। স্থানীয়দের কাছে অয়েল কুমার নামে তিনি পরিচিত। বাড়়ি কর্নাটকের শিমোগায়। তাঁর বক্তব্য, তিনি যখন খুব ছোটো, তখন বাবা-মা তাঁকে বেঙ্গালুরু স্টেশনে ফেলে পালান। এখন কোলার এলাকার শনিশ্বর মন্দিরের কাছে তিনি থাকেন।

কুমার জানিয়েছেন, একটা সময় বেঙ্গালুরুতে কুলির কাজ করতেন তিনি। যাঁর অধীনে তিনি কাজ করতেন, বহুদিন কুমারকে টাকাপয়সা দেননি তিনি। একটা সময় খিদের জ্বালায় পোড়া ইঞ্জিন তেল খেতে তিনি বাধ্য হন। সেই শুরু। পরে শুরু করেন কাগজ পোড়ার ছাই খাওয়া। প্রথমে তাঁর শরীরে অদ্ভুত একটা কষ্ট হত বলে জানিয়েছেন কুমার। তবে এখন তা সয়ে গেছে। এখন গোটা দিনে লিটার পাঁচেক পোড়া ইঞ্জিন অয়েল খেয়ে নিতে পারেন কুমার।

কুমার জানিয়েছেন, সবটাই ভগবানের আশীর্বাদ। তাঁর হাত মাথায় না থাকলে এভাবে কিছুতেই বাঁচতে পারতেন না তিনি।

বিশেষজ্ঞরা বলছেন, খাবার না খেয়ে একজন মানুষ মোটামুটি সপ্তাহ তিনেক বেঁচে থাকতে পারে। তারপর তার বাঁচা মুশকিল।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে