বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাজারে আসছে পুরুষদের জন্য গর্ভনিরোধক ট্যাবলেট

z5অনলাইন ডেস্ক : নারীদের মতো খুব তাড়াতাড়ি পুরুষদের জন্যও আসতে চলেছে গর্ভনিরোধক বড়ি| এতদিন মেল কন্ট্রাসেপশন শুধুমাত্র কনডম‚ Withdrawal Method এবং পুরুষদের বন্ধ্যাত্মকরণ অবধি সীমিত ছিল| ইতোমধ্যে বিজ্ঞানীরা মেল কনট্রাসেপটিভ পিলের মূল উপকরণ চিহ্নিত করেছেন | তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ হলো টেস্টোস্টেরন| একটি নির্দিষ্ট মাত্রায় টেস্টোস্টেরন দিলে ইনফার্টিলিটি দেখা দিতে পারে| কিন্তু একই সঙ্গে ওই নির্দিষ্ট মাত্রা ২০% পুরুষদের ওপর কার্যকারী নাও হতে পারে| এছাড়াও অনেকের মধ্যে সাইড এফেক্টস যেমন মোটা হওয়া বা ভালো কোলেস্টেরল কমে যাওয়ার মতো প্রবণতাও দেখা দিতে পারে|

এই ব্যাপারে ইউনিভার্সিটি অফ মিনেসোটা কলেজ অফ ফার্মাসির টিম কাজ করছে| তাদের টিম লিডার জর্জ জানিয়েছেন, ”এটা মুখ দিয়ে খাওয়ার মতো করে তৈরি করতে হবে| তাড়াতাড়ি কার্যকরি হতে হবে| এবং সব থেকে গুরুত্বপূর্ণ লিবিডো যাতে কমে না যায় সেটাও মাথায় রাখতে হবে| এছাড়াও বহু বছর ব্যবহার করার পরেও যেন কোন সাইড এফেক্টস দেখা না দেয় সেদিকে নজর দিতে হবে| কিছু পুরুষ কোন না কোন সময় বাবা হতে চাইবেন‚ তাই এটাও খেয়াল রাখতে হবে যে তারা যেন ইনফার্টিলিটির শিকার না হন|”

এইসব অসুবিধার ফলে বহু বিজ্ঞানী এখনো সফল হতে পারেননি| কিন্তু জর্জের টিম আশাবাদী যে তারা খুব তাড়াতাড়ি এই সব বাধা কাটিয়ে উঠবেন| তাদের কথায়, ”অনেক নারী কন্ট্রাসেপটিভ পিল খেতে পারেন না| তাই পুরুষদের জন্য এমন কিছু আবিষ্কার হলে খুবই খুশির ব্যাপার হবে| এরইমধ্যে বিদেশি বেশ কয়েকটা ওষুধ প্রস্তুতকারক পুরুষদের জন্য চিরাচরিত উপায় ছাড়াও কন্ট্রাসেপটিভ বের করেছে| যদিও এখনো তা বাজারে আসেনি‚ শুধুমাত্র এক্সপেরিমেন্টাল পর্যায়ে আছে| কিন্তু এটা মুখ দিয়ে খাওয়া যায় না| ইনজেকশনের মাধ্যমে নিতে হয়| এটা অনেক পুরুষ মেনে নিতে চাইবেন না। তাই খাবার বড়ির মাধ্যমে পুরুষদের জন্ম নিরোধক তৈরিতে জোর দেওয়া হচ্ছে।

জর্জ এবং তার টিম কিন্তু অনেকটাই সফল হয়েছেন এই ব্যাপারে| তাই আশা করা যাচ্ছে হয়তো এই বছরের শেষে বা আগামী বছরের শুরুতে এসে যাবে পুরুষদের জন্য কনট্রাসেপটিভ পিল|

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ