,

৪ বছরের শিশু নবম শ্রেণীর ছাত্রী!

25913-untitled-27নিউজ ডেস্ক : পাঁচ বছরও বয়স হয়নি বিস্ময় বালিকা অনন্যা বর্মার। এরই মধ্যে লিমকা বুক অফ রেকর্ডসে নাম উঠে গেছে তার। অনন্যার এখন সঠিক বয়স ৪ বছর ৮ মাস ২১ দিন। আর এই বয়সেই সে ভারতের লখনৌয়ের স্কুলে নবম শ্রেণীতে ভর্তি হল।

নবম শ্রেণীতে ভর্তি নেওয়ার কারণ হিসেবে বিদ্যালয়ের ডিস্ট্রিক্ট ইনস্পেক্টর উমেশ ত্রিপাঠী জানিয়েছেন যে, অনন্যা খুবই ট্যালেন্টেড। কেউ তাকে নবম শ্রেণীতে ভর্তি থেকে বাধা দিতে পারবে না। এই বয়সেই সে অনর্গল হিন্দি এবং ইংরেজীতে কথা বলতে পারে এবং নবম শ্রেণীর বইও অনায়াসে পড়ে ফেলতে পারে। অনন্যা নবম শ্রেণীতে ভর্তি হওয়ার যোগ্য।

শুধু অনন্যাই নয়, তার পুরো পরিবারই বিষ্ময়ের উদাহরণ। তার বোন সুষমা বর্মা ৭ বছর বয়সে মাধ্যমিক পরীক্ষা দেয়। ১৫ বছর বয়সে সে PhD-তে ভর্তি হয়। অনন্যার ভাই ১৪ বছর বয়সে BCA পাস করে। কিন্তু এদের সবাইকে ছাপিয়ে গিয়েছে অনন্যা।

২০১১ সালে ১ ডিসেম্বর জন্ম হয় অনন্যার। তার বাবা তেজ বাহাদুর বাবাসাহেব ভীমরাও আম্বেদকর বিশ্ববিদ্যালয়ের অ্যাসিসট্যান্ট সুপারভাইজার। তার মা ছায়া দেবী পড়ালেখা জানেন না। এমন পরিবারের প্রতিটা সন্তানই প্রচন্ড মেধাবী। অনন্যার বাবা তেজ বাহাদুর জানিয়েছেন, তার বয়স যখন ১ বছর ৯ মাস ছিল, তখনই সে রামায়ণ পড়তে পারত। তাকে কোন দিনই পড়াশোনায় চাপ দেওয়া হয়নি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে