,

আট ঘণ্টা তর্ক করে অজ্ঞান!

chineseনিউজ ডেস্ক : চীনের উত্তর পশ্চিমে শানজি প্রদেশে দুই মধ্য বয়স্ক নারী টানা আট ঘণ্টা তর্ক করে অজ্ঞান হয়ে গেছেন। শেষ পর্যন্ত তাদের হাসপাতালে ভর্তি করতে হয়েছে সুস্থ করার জন্য। পুরোটা সময় তারা উপোস থেকেছেন, খাবার কিংবা পানি কোনটাই স্পর্শ করেননি।

জিয়ান ভিত্তিক সংবাদ মাধ্যম চাইনিজ বিজনেস রিপোর্ট বলছে, সঙ্গত কারণে নাম গোপন করা এই দুই নারী বাকি বকেয়া মেটানো নিয়ে তর্কে লিপ্ত হন। এই দুই নারীর একজন তর্কের এক পর্যায়ে গিয়ে পুলিশকে খবর দেন ঠিকই কিন্তু পুলিশের পরামর্শ মেনে তাদেরকে ওই আদালতের শরনাপন্ন হয়ে সমস্যার মীমাংসা করতে রাজি হননি।

শেষে বিরক্ত হয়ে পুলিশ চলে যায়। কিন্তু কিছুক্ষণ পরই তাদের আবার ফিরে আসতে হয়। টানা আট ঘণ্টা তর্ক করে দুজনই অজ্ঞান হয়ে পড়েন এবং তারা মুখ দিয়ে ফ্যানা ভাঙতে থাকেন।

হাসপাতালে নেয়ার পর তাদের প্রাথমিক চিকিৎসা দিলে হুঁশ ফেরে দুই নারীর। এখন তারা খানিকটা সুস্থ। ডাক্তাররা ছেড়েও দেবেন খুব জলদি। তবে সেই বকেয়া টাকার কি হবে সেটার সমাধান এখনো হয়নি। তাই এ নিয়ে দুজনে যে আবারও তর্কে লিপ্ত হবেন না সে শংকা একেবারে উড়িয়ে দেয়া যাচ্ছে না।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে