,

বাঘের সঙ্গে লড়াই, জিতলেন নারী!

womenamarঅনলাইন ডেস্ক : জমি দেখতে গিয়ে হঠাৎ বাঘের খপ্পরে পড়েছিলেন ভারতের উত্তর প্রদেশের বরাইচে গ্রামের বিদ্যাবতী। প্রায় ২০ মিনিট ধরে বাঘের সঙ্গে লড়াই করে জিতলেন তিনি। তবে ক্ষতবিক্ষত হয়েছেন বিদ্যাবতী। তাঁর চিৎকারে ততক্ষণে হাজির হয় গ্রামবাসী। তবে বাঁচাতে নয়, বাঘ-মানুষের যুদ্ধ দেখতে।

বরাইচের কতরনিয়া ঘাট এলাকায় বরখড়িয়া সংরক্ষিত বনভূমিতে এই ঘটনাটি ঘটে। জানা গেছে আনন্দনগরের বাসিন্দা বিদ্যাবতী জঙ্গলের কাছের একটি জমিতে যান। সেখানে গিয়েই বাঘের খপ্পরে পড়েন তিনি। ভয় পেলেও বাঁচার জন্য বাঘের সঙ্গেই লড়বেন বলে মনস্থির করেন তিনি। প্রায় ২০ মিনিট বাঘের সঙ্গে লড়াই হয় তার।

এসময় বিদ্যাবতীর চিৎকারে গ্রামবাসী লাঠিসোটা নিয়ে হাজির হতেই পালিয়ে যায় বাঘটি। তখনই বনবিভাগকে খবর দেওয়া হয়। বনবিভাগের এক কর্মকর্তা বিদ্যাবতীকে প্রথমে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। এরপর তাকে অন্য একটি স্বাস্থ্যকেন্দ্রে স্থানান্তরিত করা হয়। প্রাণে বাঁচলেও বাঘের সঙ্গে লড়ে বেশ জখম হয়েছেন বিদ্যাবতী। ঘটনার জেরে বন বিভাগের পক্ষ থেকে গ্রামবাসীদের সতর্ক করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে