বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মেয়েদের পায়ে বিজ্ঞাপন

1471767918নিউজ ডেস্ক : নতুন কোম্পানি দিতে চায় বিজ্ঞাপন, আর সে কারণেই তাদের ‘স্পেস’ দরকার। না, হোর্ডিং, ব্যানার বা সংবাদপত্রের স্পেস নয়। এই কোম্পানি বিজ্ঞাপন দিতে চায় ষোড়শীদের উরুতে। চমকে গেলেন? ভাবছেন বানানো গল্প বা গোটা লাইনটাই ভুল লিখেছি? না একেবারেই নয়। চিনের এক কোম্পানি বিজ্ঞাপনের ক্ষেত্রে নয়া এই পন্থা বের করেছে।

চিনের এই কোম্পানি নিজেদের বিজ্ঞাপন দিচ্ছে যুবতীদের উরুতে। একসঙ্গে তারা প্রোডাক্টের বার কোডের ট্যাটুও দিয়ে দিচ্ছেন যার ফলে এটিকে মোবাইলের সাহায্যে স্ক্যান করে নির্দিষ্ট প্রোডাক্ট সম্পর্কে যাবতীয় তথ্য পেতে পারবেন। হুবেই প্রান্তের একটি স্যানিটারি টেবিল প্রস্তুতকারী সংস্থা সম্প্রতি বিজ্ঞাপন দিয়েছিল যাতে এই কোম্পানির মেয়েদের পায়ের স্পেস দরকার ছিল।

পায়ে বিজ্ঞাপন সাঁটাতে রাজি মেয়েদের আবেদন করতেও বলা হয়। এই অ্যাডে লেখাছিল, বিজ্ঞাপনের সঙ্গে তাদের বার কোডের ট্যাটুও করতে হবে এবং যদি কোনো গ্রাহক মোবাইলের মাধ্যমে এই বার কোড স্ক্যান করতে চান তবে তাদের এটি করতে দিতে হবে। ১০০-এরও বেশি সংখ্যক যুবতী কোম্পানির এই অভিযানে সামিল হন। এর সাহায্যে যুবতীরা টু পাইস কামিয়েও নিলেন।
বিজ্ঞাপন কোম্পানি জানিয়েছে, বুয়ান শহরের ঝাঙ্গেনান ইউনিভার্সিটি অব ইকোনমিক্স ও লা ক্যাম্পাসের বেশ কিছু ছাত্রী এই কাজ করতে রাজি হয়েছেন।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত