,

ডিভোর্সের খরচ জোগাতে বিয়ের পোশাক বিক্রি

photo-14অনলাইন ডেস্ক : ডিভোর্সের খরচ জোগাতে বিয়ের পোশাক বিক্রি করে দিলেন ব্রিটিশ তরুণী সামান্থা ওয়ার্গ। সম্প্রতি যুক্তরাজ্যের চেস্টারফিল্ডের বাসিন্দা ওয়ার্গ স্বামীকে প্রতারণার অভিযোগে ডিভোর্সের সিদ্ধান্ত নেন। এর পরই তিনি তাঁর বিয়ের ডিজাইনার পোশাকটি বিক্রির জন্য বেচাকেনার ওয়েবসাইট ইবে-তে বিজ্ঞাপন দেন।

ডেইলি মিররের প্রতিবেদকের কাছে ২৮ বছর বয়েসী ওই নারী জানান, ২০১৪ সালে বিয়ের কিছুদিন পরই তাঁর স্বামী তাঁকে ছেড়ে চলে গিয়েছিলেন। আঠারো মাস ধরে তাঁর স্বামী অন্য এক নারীর সঙ্গে থাকছেন। এই অবস্থায় সামান্থা তাঁর ‘প্রতারক’ স্বামীর সঙ্গে বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন। আর ওই বিবাহ বিচ্ছেদের আইনি খরচ মেটাতে বিয়ের পোশাক নিলামে তুলেছেন তিনি।

ইবে-তে দেওয়া বিজ্ঞাপনে সামান্থা জানান, হাঁতির দাঁতসজ্জিত ওই পোশাকটি পায়ের পাতা পর্যন্ত লম্বা। বিয়েতে পোশাকটি পরা অবস্থায় নিজের ছবি দিয়ে ওই তরুণী জানান, পোশাকটি এত দিনে কিছুটা ময়লা হয়ে গেছে। তাই আবার পরার আগে হয়তো ড্রাইওয়াশ করতে হতে পারে। এ ছাড়া তিনি পোশাকটির সর্বোচ্চ দাম হাঁকেন দুই হাজার পাউন্ড। তবে ৫০০ পাউন্ড থেকে দর হাঁকা শুরু করা যাবে বলে জানান তিনি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে