,

পাকিস্তানে নিষিদ্ধ ‘হ্যাপি ভাগ জায়েগি’

 

বিনোদন ডেস্ক : কমেডি ঘরানার বলিউড সিনেমা হ্যাপি ভাগ জায়েগি। দীর্ঘদিনের বিরতি ভেঙে এ সিনেমার মাধ্যমে পর্দার ফিরলেন ডায়ানা পেন্টি।সম্প্রতি এই সিনেমাটি ভারতে মুক্তি পেয়েছে, পাকিস্তানেও মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু হঠাৎ করেই পাকিস্তানে সিনেমাটির মুক্তি নিয়ে নিষেধাজ্ঞা জারি করেছে পাকিস্তান সেন্সর বোর্ড। ভারতীয় একটি সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে।

Happy-Bhaag-Jayegi

 

এ প্রসঙ্গে সিনেমাটির পরিচালক আনন্দ লাল রাই বলেন, ‘পাকিস্তান সেন্সর বোর্ড সিনেমাটি দেখার পর পছন্দ করেছিল। তারপর তারা সিনেমা থেকে ছোট কিছু দৃশ্য বাদ দিতে বলল। তাতে আমি রাজিও হয়ে যাই। কিন্তু পরে জানানো হয়- সিনেমাটির মুক্তিতে আপত্তি রয়েছে পাকিস্তান সরকারের।’

তিনি আরো বলেন, ‘একজন চলচ্চিত্র নির্মাতা হিসেবে আমার ইচ্ছে- সিনেমাটি মানুষের কাছে পৌঁছানো। রাজনৈতিক কারণে সিনেমাটি নিষিদ্ধ হলেও সাধারণ মানুষের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।’

বিয়ের আসর থেকে পালিয়ে ডায়ানা ওরফে হ্যাপি পৌঁছে যান পাকিস্তানের লাহোরে। তার পর নানা মজার ঘটনার মধ্যে দিয়ে এগিয়ে গেছে সিনেমাটির কাহিনি। সিনেমার গল্পে বড় একটা অংশে রয়েছে পাকিস্তান। তাই খুব স্বাভাবিকভাবে পাকিস্তানের বেশ কিছু বিষয় ধরা পড়েছে চিত্রনাট্যে। হয়তো এ কারণেই সিনেমার মুক্তিতে বাধা রয়েছে বলে অনেক চলচ্চিত্র বোদ্ধারা মনে করছেন।

ডায়ানা পেন্টি ছাড়াও এ সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন, অভয় দেওল, মোমল শেখ, মিকা সিং, আলি ফজল প্রমুখ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে