বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কচ্ছপকে আকাশে ছুঁড়ে মারল তিমি (ভিডিওসহ)

1731590819অনলাইন ডেস্ক ; তিমি সাগরের সবচেয়ে বড় প্রাণী। আর এ কারণে বহু প্রাণীই তাদের ভয়ে তটস্থ থাকে। সম্প্রতি কিলার হোয়েল প্রজাতির তিমিকে দেখা গেছে, কচ্ছপকে আকাশে ছুঁড়ে মারতে। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে ফক্স নিউজ।

সামুদ্রিক কচ্ছপ মোটেই ছোট প্রাণী নয়। তবে তিমির তুলনায় এ প্রাণী নেহাতই যে ছোট, তা প্রমাণিত হলো সাম্প্রতিক তোলা ভিডিওটিতে। তাতে দেখা গেছে কচ্ছপকে বেশ খানিকটা ওপরে ছুড়ে মেরেছে তিমি।

ভিডিওটি ইউটিউবে পোস্ট করেছে ক্রুইজ কোম্পানি কোয়াসার এক্সপেডিশন্স। তারা জানিয়েছে এটি গালাপাগোস আইল্যান্ডের নিকটবর্তী এলাকা থেকে ২৯ মে, ২০১৬ তারিখে তোলা হয়েছে।

এ বিষয়ে কোয়াসারের পক্ষ থেকে জানানো হয়েছে, একটি তিমি কচ্ছপকে আকাশে ছুঁড়ে মারছে, এটি অত্যন্ত বিরল দৃশ্য। তবে দ্বীপটির আশপাশের অঞ্চলে প্রচুর তিমি ও কচ্ছপ দেখা যায়।

ভিডিওটি দেখুন নিচে-