,

বিশ্বাসঘাতক পুরুষাঙ্গের জন্য বাদ অলিম্পিক থেকে!

Olyyyymmmpppicঅনলাইন ডেস্ক : বিশ্বাসঘাতকতার অনেক নজির রয়েছে। তবে ইতিহাসে এমন বিশ্বাসঘাতকতা দেখা যায়নি আগে কখনোই। যেমনটার শিকার হলেন হিরোকি ওগিতা। নিজের পুরুষাঙ্গই বিশ্বাসঘাতকতা করেছে তার সঙ্গে। যে কারণে শেষ হয়ে গেছে ওগিতার রিও অলিম্পিক স্বপ্ন।

ঘটনা গত শনিবারের। রিও অলিম্পিক গেমসে। পোল্ট ভোল্ট কম্পিটিশনের বাছাই পর্বে ট্র্যাকে নেমেছেন হিরোকি ওগিতা। গ্রুপ-এর বাছাই পর্ব শুরু হলো। ওগিতা এই গ্রুপেই রয়েছেন। একে একে তার পালা এল। ৫.৩ মিটার উচ্চতা লাফিয়ে পার হতে হবে তাকে।

হাতের পোল নিয়ে নিয়ে দৌড় দিলেন ওগিতা। এক সময় বারের কাছে পোল ঝাঁকিয়ে শূন্যে লাফিয়ে উঠলেন। ৫.৩ মিটার উচ্চাতায় পৌঁছেও গেলেন। বার পেরিয়ে পড়তে শুরু করলেন অপর পাশে। কিন্তু ওগিতার পায়ের ব্যালেন্স একটু নড়ে গিয়েছিল। তাই শরীরটা ঠিকভাবে পড়ছিল না। পা দুটো বার ঘেঁষে নামতে শুরু করলো। খুব ভালো করে খেয়াল না করলে অন্য কারো তা বোঝার উপায় নেই। ২৮ বছর বয়সী এই পোল ভোল্টার দ্রুত পা দুটো জায়গা মতো নিয়ে এলেন। বারের সাথে শরীরের স্পর্শ এড়াতে সক্ষম হলেন। কিন্তু ঝামেলা বাঁধাল তার যৌনাঙ্গ।

শটসের ভিতর থেকে ওগিতার পুরুষাঙ্গ সামান্য একটু উঁচু হয়ে ছিল বোধহয়। তাতেই ঘটল বিপত্তি। বারের সঙ্গে বেশ জোরেসোরেই ধাক্কা খেল সেটি। ফাউল! কোনো পয়েন্টই পেলেন না জাপানি পোল ভোল্টার।

পোল ভোল্টের নিয়মানুসারে শরীরে কোনো অংশ বারের সাথে স্পর্শ করা মানেই তা ফাউল। পয়েন্ট দেওয়া হবে না। বাছাই পর্বের প্রথম চেষ্টায় তাই পয়েন্টশূণ্য থাকতে হয়েছে হিরোকি ওগিতাকে। অবশ্য পরের বারের চেষ্টায় তিনি এই উচ্চতা ভালোভাবেই পার হতে পেরেছেন। তৃতীয় চেষ্টায় পেরিয়েছেন ৫.৪৫ মিটার। কিন্তু তাতে করে লাভ হয়নি। বাছাই পর্বে ওগিতার স্থান হয়েছে ২১ নম্বরে। প্রতিযোগিতার মূল অংশে তাই জায়গা পাননি তিনি। ইন্টারনেট থেকে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ