বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

থানার ভেতরে পুলিশের দুই স্ত্রীর চুলাচুলি! (ভিডিও)

downloadডেস্ক রিপোর্ট : খাকি উর্দি পরা একজন পুলিশ কর্মীর জামাটা টেনে ধরলেন এক নারী। কিছু বুঝে ওঠার আগেই কিল, সপাটে চড়। এবার পাল্টা ঘুষি মারলেন সেই লোকটিও। কিছুক্ষণের মধ্যেই মারামারিতে যোগ দিলেন আরেক নারী। এরপর দ্বিতীয় নারী ও ওই ব্যক্তি মিলে বেধড়ক মারলেন প্রথম নারীকে। ঘটনাস্থল ভারতের উত্তরপ্রদেশের মোরদাবাদের একটি থানা। দিনের আলোয় থানা চত্বরের মধ্যে এইভাবেই চুলোচুলি করতে দেখা গেল এক পুলিশ কনস্টেবলের দুই স্ত্রীকে।

প্রথম স্ত্রীর সঙ্গে যোগদান করে দ্বিতীয় স্ত্রীকে মারধর করতে দেখা গেল পেশায় পুলিশ কনস্টেবল ওই ব্যক্তিকেও। চড়, লাথি, কিল, ঘুষি এক কথায় বাদ ছিল না কিছুই। পারিবারিক অশান্তির জেরেই এই ঘটনা বলে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে। সমস্ত ঘটনা ধরা পড়ে ক্যামেরায়। সূত্র : জি নিউজ

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত