,

নারীদের দিকে অভদ্র ভাবে ১৪ সেকেন্ড তাকালেই জেল!

staring_webঅনলাইন ডেস্ক : পথে-ঘাটে অনেক অভদ্র দৃষ্টির সামনেই পড়েন নারীরা। কখনও তারা প্রতিবাদ করেন, আবার কখনও যতটা তাড়াতাড়ি সম্ভব ঐ স্থান ত্যাগ করেন। এবার কি তারা প্রতিকারের উপায় পাচ্ছেন হাতে? সম্প্রতি ভারতের কেরালার আয়কর কমিশনার ঋষিরাজ সিং জানিয়েছেন, এবার থেকে যদি কোন পুরুষ কোন নারীদের দিকে ১৪ সেকেন্ড অভদ্র ভাবে তাকিয়ে থাকেন, তবে তার হাজতবাস অনিবার্য। সিংয়ের বক্তব্যের পিছনে সদিচ্ছা থাকলেও উক্তিটি রীতিমতো ঝড় তুলেছে কেরালায়।

কেরালার ক্রীড়ামন্ত্রী এস পি জয়রাজন যেমন সরব হয়েছেন সিংয়ের সমালোচনায়। তার মতে, ঋষিরাজের এই উক্তি মুলত কুরুচির নামান্তর! তা ছাড়া তিনি নাক গলাচ্ছেন এমন প্রশাসনিক বিষয়ে যা নিয়ে তার কথা বলার অধিকার নেই!

গোটা কেরালা আপাতত অস্বস্তিতে রয়েছে সিংয়ের এই মন্তব্য নিয়ে। সরকারি পক্ষ থেকে জানানো হয়েছে, রাজ্যে নারী সুরক্ষার বিষয়টি ঠিকঠাকই রয়েছে। তার পরেও সিং কেন এমন মন্তব্য করলেন, তা নিয়ে তদন্ত চলছে।সূত্র: সংবাদ প্রতিদিন

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর