,

সবচেয়ে ভয়ঙ্কর বিয়ের প্রস্তাব!

roposalঅনলাইন ডেস্ক :  নির্জন রাস্তার ওপর গাড়ি থেকে নেমে দাঁড়িয়ে রয়েছেন ৩ পুলিশ সদস্য। হঠাৎ ওই পাশ দিয়ে যাওয়া একটি প্রাইভেটকারকে গতিরোধ করলেন তারা। এরপর তাড়াহুড়া করে গাড়িতে চালকের পাশের সিটে বসা তার প্রেমিকাকে টেনে-হিঁচড়ে বের করলেন। শুধু বের করলেন না, রাস্তায় পিচের উপর ফেলে গলা টিপে ধরলেন। অতঃপর গলা ধরে টানতে টানতে পুলিশের গাড়িটির পেছনে নিয়ে ফেললেন, আর সেখানেই হাঁটু গেঁড়ে বসে হীরার PAYঅাংটি নিয়ে অপেক্ষা করছে এক যুবক, সে আর কেউ নন ওই নারীর প্রেমিক ভ্লাড লুনগু। বিয়ের প্রস্তাব দেওয়ার জন্য তার প্রেমিক ভ্লাডই এই পরিকল্পনা এঁটেছেন বুঝতে পারার পরও অালেকজান্দ্রা নামের ওই নারীর কয়েক মুহূর্ত সময় লেগেছিল আতঙ্ক কাটিয়ে উঠতে। যখনও তার চোখে জল দেখা যাচ্ছিল। এরপর কয়েক সেকেন্ড হাসিতে ফেটে পড়ার পর ভ্লাড জিজ্ঞাসা করেন, তুমি কি আমাকে বিয়ে করবে? আলেকজান্দ্রা মাথা নাড়ান এবং শান্তভাবে ‘হ্যাঁ’ উত্তর দেন। মধ্য রোমানিয়ার ব্রাসভে ঘটা অদ্ভুত এই বিয়ের প্রস্তাবকে ব্রিটেনের ডেইলি মেইল সবচেয়ে ভয়াঙ্কর বিয়ের প্রস্তাব বলে শিরোনাম করেছে। সূত্র: ডেইলি মেইল

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে