,

তবু ফিরে পেলেন না মেয়েকে

south africapic_124062_0নিউজ ডেস্ক : জন্মের পরপর অপহৃত হওয়া শিশুটি এখন ১৯ বছরের তরুণী। বড় হয়েছেন অপহরণকারী নারীর কাছেই। এত দিন তাকেই মা বলে জেনে এসেছেন জেফানি নার্স (ছদ্মনাম)। অপহরণের অভিযোগ প্রমাণিত হওয়ায় সম্প্রতি ওই নারীকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন দক্ষিণ আফ্রিকার একটি আদালত।

এখন প্রকৃত মা-বাবার কাছে ফিরে যাওয়ার কথা জেফানির। কিন্তু এই তরুণী সিদ্ধান্ত নিয়েছেন, তিনি ফিরে যাবেন না তার প্রকৃত মা-বাবার কাছে। এত দিন যাদের বাবা-মা জেনে এসেছেন তাদের কাছে থাকবেন তিনি। খবর বিবিসির।

বিবিসি জানায়, অপহৃত মেয়েটির প্রকৃত বাবা-মা হলেন সিলেস্ট ও মর্নে নার্স। তবে অভিযুক্ত নারী ও জেফানির প্রকৃত নাম প্রকাশ করা হয়নি।

জেফানির পরিচয় উদ্ঘাটন হওয়ার বিষয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়, স্কুলে জেফানি নার্স ও অন্য একটি শিশুর মধ্যে দারুণ সাদৃশ্য দেখতে পায় সেখানকার লোকজন। পরে পুলিশ ওই দুই শিক্ষার্থীর ডিএনএ পরীক্ষা করে। তাতে বেরিয়ে আসে যে তারা আপন বোন। জেফানিকে যিনি অপহরণ করেন, ৫১ বছর বয়সী ওই নারীকে ২০১৫ সালে গ্রেপ্তার করে পুলিশ।

আদালতের বিচারক ওই নারীর উদ্দেশে বলেন, জেফানির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন তিনি। অপহরণের দায়ে তাকে ১০ বছরের কারাদণ্ড দেন আদালত।

স্থানীয় গণমাধ্যম এর আগে সংবাদ প্রকাশ করেছিল, অপহরণকারী ওই নারীকে মা মনে করেন জেফানি। তিনি সিদ্ধান্ত নিয়েছেন, অপহরণকারীর স্বামী যাকে তিনি বাবা বলে ডাকেন, তার পরিবারেই থাকবেন। প্রকৃত মা-বাবার কাছে ফিরে যেতে চান না তিনি।

আদালতের বাইরে জেফানির প্রকৃত দাদি মেরিলিন জানান, জেফানির কথায় তিনি খুশি হতে পারেননি। তবে তিনি আশাবাদী, এখন জেফানির সঙ্গে একটি বন্ধন তৈরির সুযোগ পাবে তার বাবা-মা এবং তাতে একটি সম্পর্ক গড়ে উঠবে তাদের মধ্যে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, এই মামলায় আসলে কেউ জয়ী হননি। জেফানি যাকে মা বলে ডাকেন তিনি চলে গেলেন কারাগারে। এই নারীর স্বামী বিচ্ছিন্ন হলেন স্ত্রী থেকে। আর জেফানির প্রকৃত মা-বাবা ফিরে পেলেন না তাদের মেয়েকে।

জেফানি নার্স ১৯৯৭ সালের ২৭ এপ্রিল দক্ষিণ আফ্রিকার রাজধানী কেপ টাউনের একটি হাসপাতালে জন্মগ্রহণ করেন। জন্মের তিন দিন পর ওই হাসপাতাল থেকে তাকে অপহরণ করা হয়। ঢাকাটাইমস

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে