অভিনেত্রীদেরও হার মানালেন এই তরুণী!
নিউজ ডেস্ক: মহল্লায় একঝাঁক তরুণ-তরুণীর মধ্যে চ্যালেঞ্জের আসর বসেছে। কার নেটওয়ার্ক ফার্স্ট? মুখ থেকে কথা পাড়তে না পাড়তেই মোবাইলের স্ক্রিনে হাজির টার্গেট। অন্যপক্ষ তখনও নেটে সার্চ করে চলেছে। আর গোলাপি টপ, গলায় স্কার্ফ জড়ানো মেয়েটার হাত ততক্ষণে বাজ়ার প্রেস করে দিয়েছে।
লঞ্চের ডেকে সুদর্শন যুবককে আত্মবিশ্বাসী তরুণীর মোবাইলস বিল ফ্রি ফর লাইফ চ্যালেঞ্জ। শর্ত একটাই…নিজের পছন্দের সিনেমা ডাউনলোডিং-এর সময়ে হারাতে হবে তাঁকে। কিন্তু, এখানেও গোহারান হারে যুবকটি। জিতে যায় ওই তরুণী। বোলিং খেলতে ব্যস্ত একদল যুবককে গানের ভিডিও ডাউনলোডে হারাচ্ছে সেই তন্বী তরুণীই।
ক্যাফেতে আড্ডায় মশগুল একঝাঁক তরুণী। তাঁদের কেউ শুধু দিনভর ফোনে গল্পেই ব্যস্ত থাকে তো কারোর পছন্দ খালি গান শোনা। কেউ আবার সিনেমা দেখার কাজটা যত পারে ফোনেই সারে। আর নেট সার্ফিং, ডাউনলোডস তো রয়েছেই। সবাইকে হাসিমুখে তরুণীর আশ্বাস আনলিমিটেড।
ভারতে এয়ারটেল ফোরজি বিজ্ঞাপনের কারণে এখন প্রায় ঘরের মেয়ে তিনি! সাশা ছেত্রী। পরিচয়? ভারতের ১২ কোটি মানুষ ইতিমধ্যেই একডাকে চেনে তাঁকে। আর পরিসংখ্যান বলছে, টিনসেল টাউনের তারকাদের যত বেশি সময় টিভিতে দেখা যায়, তার থেকে অনেক বেশি সময় দেখা যাচ্ছে সাশা ছাত্রীকে। যদিও নেটিজ়েনদের ভাষায় “খিল্লি”-ও কম হয়নি সাশাকে নিয়ে। সোশাল নেটওয়ার্কিং সাইটগুলিতে ট্রলড হয়েছেন তিনি।











