,

পশ্চিমবঙ্গের ১১৫টি প্রেক্ষাগৃহে শাকিবের ‘শিকারি’

Untitled_1বিনোদন ডেস্ক : শাকিব খান ও শ্রাবন্তী অভিনীত যৌথ প্রযোজনার ছবি ‘শিকারি’ ভারতের পশ্চিমবঙ্গের ১১৫টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। শুক্রবার কলকাতার ৮টি এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার আরও ১০৭টি প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি পায়। এর আগে, ছবিটি ঈদুল ফিতরে বাংলাদেশে মুক্তি দেওয়া হয়েছিল।

প্রথম দিনেই কলকাতার বিভিন্ন প্রেক্ষাগৃহে খবর নিয়ে জানা গেছে, প্রথম দিনের ‘শো’ থেকেই প্রেক্ষাগৃহগুলোতে ‘শিকারি’ ছবির টিকিটের চাহিদা ছিল প্রচুর। দর্শকদের কাছে যথেষ্ট প্রশংসা আদায় করেছে ছবিটি। একই সঙ্গে বিভিন্ন বয়স এবং পেশার মানুষ শাকিব খানের অভিনয়ের ভূয়সী প্রশংসা করেছেন।

জাজ মাল্টিমিডিয়া এবং এসকে মুভিস’র ব্যানারের শিকারি ছবির পরিচালনা করেন জাকির হোসেন এবং জয়দীপ মুখার্জী।

ছবিতে আরও অভিনয় করছেন বাংলাদেশের অমিত হাসান, রেবেকা, শিবাসানু, সুব্রত এবং কলকাতার সব্যসাচী চক্রবর্তী, রুদ্র প্রতাপ, সুপ্রিয় দত্ত, লিলি চক্রবর্তী, খরাজ মুখার্জী ও রাহুল প্রমুখ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে