বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিমানেই প্রস্তাব বিমানেই বিয়ে!

wedding20160810210832আন্তর্জাতিক ডেস্ক : আকাশের বুকে যদি আকস্মিক বিয়ের প্রস্তাব পান, তাহলে কি দারুণ হয় তাই না? ঠিক এমনই এক চমকের সম্মুখীন হয়েছেন নাথালি এইচে নামের এক তরুণী। তিনি ছুটি কাটাতে ভিয়েনা থেকে গ্রিসের অ্যাথেন্সে যাচ্ছিলেন। এমন সময় হঠাৎ বিমানে কয়েকজন ব্রুনো মার্সের ‘ম্যারি ইউ’ গানটি গাইতে শুরু করেন।

নাথালি প্রথমে ভেবেছিলেন কেউ হয়তো নিজের মনের মানুষটিকে প্রেম নিবেদন করছেন। কিন্তু সে যে তারই মনের মানুষ সেটা তিনি কল্পনাও করেননি। হঠাৎ চোখ ফেরাতেই দেখেন তার বয়ফ্রেন্ড জারগেন বগনারই গানটি ধরেছেন।

এমন চমক পেয়ে স্বভাবতই চোখের পানি ধরে রাখতে পারেননি নাথালি। এরপর জারগেন হাঁটু ভাঁজ করে বসে নাথালিকে বিয়ের প্রস্তাব নিবেদন করেন। এ তো ছিল গল্পের শুরু। তারপর একে একে এল বিয়ের পোশাক, দুটি রিং, একজন ভায়োলিন বাদক এবং চটজলদি অনুষ্ঠানেরও আয়োজন করা হল চলন্ত বিমানে।

ঘটনার শেষ এখানেই নয়; উভয় পরিবারের বেশ কিছু আত্মীয়স্বজন বিমানের পেছনের দিকে নিজেদের আড়াল করে বসেছিলেন। পরে এগিয়ে এসে জমিয়ে দিলেন বিয়ের আসর। একটি ফুলের তোড়া দিয়ে নাথালিকে শুভেচ্ছা জানালেন তার বাবা। আকাশে হঠাৎ বিয়ের আসরে অত্যন্ত আপ্লুত হয়ে পড়েন নাথালি।

ইনস্টাগ্রামে লিখেছেন, প্রত্যেকটি মেয়ে তার জীবনে এই দিনটির জন্য অপেক্ষা করে। ভাবতে পারিনি দিনটি এভাবে আমার জীবনে আসবে। কোন শব্দে নিজের অনুভূতি প্রকাশ করব সেটাই বুঝতে পারছি না।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত