,

দেশ-বিদেশের আজব ম্যাসাজ!‌

24924-messesamarঅনলাইন ডেস্ক : ক্লান্তি কাটাতে এবং সৌন্দর্য ফেরাতে হরেক রকম স্পা এবং মাসাজের পরামর্শ দেন রূপ বিশেষজ্ঞরা। তাদের মধ্যে কিছু স্পা এবং ম্যাসাজের পদ্ধতি পরিচিত। কিছু আবার অদ্ভুত হলেও জনপ্রিয়। সারা বিশ্বের এমনই কিছু স্পা এবং ম্যাসাজের পদ্ধতির দিকে নজর ফেলা যাক।
এলিফ্যান্ট ম্যাসাজ:‌ বাচ্চা হাতির পায়ের তলায় ফেলে দলাই-‌মলাই তাইওয়ানে খুবই জনপ্রিয়। বিশেষ প্রশিক্ষণ পাওয়া বাচ্চা হাতি শুঁড় দিয়ে মৃদু আঘাত করে পেশি তরতাজাও করে দেয়। তবে খুব কম ওজন যাঁদের, তাঁদের এই মাসাজ নেওয়ার অনুমতি নেই।

ক্যাকটাস স্পা:‌ মেক্সিকানদের রূপচর্চার শতাব্দীপ্রাচীন রীতি। ক্যাকটাসের কিছুটা অংশ কেটে কাঁটাগুলো তুলে নেওয়া হয়। তারপরে ভেষজ তেল ওই কাঁটাগাছের গায়ে মাখিয়ে জোরে জোরে ঘষা হয় শরীরে। ত্বকের মৃত কোষ তুলে ফেলতে এই স্পা নাকি খুবই উপকারী।

সাউন্ড বাথ:‌ মানসিক ক্লান্তি কাটানোর সেরা উপায় যে গান শোনা, সেটা অনেকই মানেন। তবে ক্যালিফোর্নিয়ার ‘‌সাউন্ড হিলার’‌ ক্লিনিকগুলোর দাবি, সঙ্গীত দিয়ে কাটানো যায় শরীরের ক্লান্তিও। ক্লিনিকের বিশেষ ভাবে সাজানো ঘরে শোয়ানো হয় মক্কেলকে। টিমটিমে আলোর মধ্যে বাজানো হয় বিশেষ ধরনের ঘুমপাড়ানি মিউজিক। ক্লিনিকগুলোর দাবি, ঘুম থেকে উঠলেই শরীর হয়ে যাবে তরতাজা।

নুডলস বাথ:‌ অবিশ্বাস্য হলেও সত্যি!‌ পশ্চিম জাপানে নুডলস বাথ খুবই জনপ্রিয়। অতিকায় বাটির মতো পাত্রে উষ্ণ জল এবং নুডলস ঢালা হয়। তারপরে যিনি নুডলস বাথ নিতে চান, তাঁকে ওই বাটির মধ্যে শুইয়ে দেওয়া হয়। নুডলসে প্রচুর পরিমাণে কোলাজেন থাকে। তাই নুডলস বাথ ত্বকের হারানো ঔজ্জ্বল্য ফেরাতে সাহায্য করে।

স্নেক ম্যাসাজ:‌ ইজরায়েলে পেশির ক্লান্তি সারানোর টোটকা। গায়ের ওপরে ছেড়ে দেওয়া হয় আট ফুট লম্বা নির্বিষ সাপ। দেহের যেখানে পেশির ক্লান্তি সবচেয়ে বেশি, সাপ নাকি নিজেই খুঁজে নেবে সেই জায়গা। তার ওপরে বারবার চলাচল করে, চাপ ফেলে তরতাজা করে তুলবে পেশিকে। বৈজ্ঞানিক ব্যাখ্যা অবশ্য অন্যরকম। দেহের ওপরে জ্যান্ত সাপ ঘুরে বেড়ানোয় যে পরিমাণ অ্যাড্রিনালিন ক্ষরণ হয়, তাতেই ঝিমুনি ভাব কেটে যায়।‌‌

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ