বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

১৬ বছর পর আজ অনশন ভাঙছেন সেই শর্মিলা

iromsharmila-kknঅনলাইন ডেস্ক : দীর্ঘ ১৬ বছর ধরে অনশন করছেন ভারতের মনিপুরের রাজনৈতিক কর্মী ইরম শর্মিলা চানু। গত মাসে অনশন ভাঙ্গার সিদ্ধান্ত নিয়েছেন। তবে কবে অনশন ভাঙছেন সে সময় তা জানা যায়নি।

মঙ্গলবার এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়, ১৬ বছর পর আজ তার আনুষ্ঠানিকভাবে অনশন ভাঙার কথা রয়েছে ওই প্রতিবাদীর।

সেনাবাহিনীর বিশেষ ক্ষমতা আইনের প্রতিবাদে গত ১৬ বছর ধরে অনশন করে আসছিলেন ইরম শর্মিলা চানু। আইনটি মনিপুর, কাশ্মীরসহ কয়েকটি রাজ্যে চালু রয়েছে।

অনশন ভাঙার পর মনিপুর রাজ্য নির্বাচনে একজন স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচনের জন্য প্রচারণা শুরু করবেন তিনি।

২০০০ সালে মনিপুর রাজ্যে ১০ জন বেসামরিক মানুষ সৈন্যদের গুলিতে নিহত হওয়ার পর অনশন শুরু করেন চানু। সেই থেকে তার অনশন চলছে। তার এই দীর্ঘ অনশনের সময় তিনি আদালতের তত্ত্বাবধানে মনিপুরের ইমপালের একটি হাসপাতালে কাটিয়েছেন, যেখানে নাকের ভেতর একটি নল দিয়ে তার শরীরে খাবার প্রবেশ করানো হতো।

এর আগে তাকে গ্রেফতারের পর আত্মহত্যার চেষ্টার অভিযোগ আনা হয়েছিল। কিন্তু ২০১৪ সালে সেই অভিযোগ খারিজ করে দেন আদালত।

তবে অনশন অব্যাহত রাখার ঘোষণা দেয়ায়, মুক্তির দুইদিন পরেই তাকে পুনরায় গ্রেফতার করা হয়। তার এই প্রতিবাদ বিশ্বব্যাপী মনোযোগ আকর্ষণ করে। তাকে নৈতিকতার কারাবন্দী বলেও বর্ণনা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। তার এই প্রতিবাদে তিনি মনিপুরের নারী ও অধিকার কর্মীদের সমর্থন পেয়েছেন।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত