,

মদ্যপানের সময় ‘চিয়ার্স’ বলে গ্লাসে গ্লাসে ঠেকায় কেন?

47129-4hangoverনিউজ ডেস্ক: একা একা মদ্যপান খুব কম মানুষই করে থাকেন। বেশি সময় দেখা যায় এক সঙ্গে বসে একাধিক লোক মদ্যপান করেন। তবে মদ্যপান শুরুর আগে মদের গ্লাস এর সঙ্গে গ্লাস ঠেকিয়ে ‘চিয়ার্স’ বলে পান শুরু করেন। তবে এটা কেন করেন তা জানেন কি?
অনেকেরই ধারনা এটা হয়তো আনন্দ বা ভদ্রতার জন্য করে থাকেন। আসলে তা নয়। প্রাণে রক্ষা পেতেই মানুষ এটা করেন। চলুন পাঠক জেনে নেয়া যাক এর প্রকৃত উদ্দেশ্য-
যখন সারা বিশ্বে রাজতন্ত্র চালু ছিল। তখন এক রাজা অন্য রাজাকে নিমন্ত্রণ করতেন। আর ওইসব রাজার প্রতি অন্য রাজার রাগ বা ক্ষোভ থাকলে মদের আসরে মদের সঙ্গে বিষ মিশিয়ে ওই রাজাকে মেরে ফেলতেন।
আমন্ত্রিত রাজার সুরাপাত্রে অনেক সময়ই বিষ মিশিয়ে দেওয়া হত। এই ভাবেই বিষাক্ত মদ পান করে বহু মৃত্যু হয়েছে। আর এই আশঙ্কার হাত থেকে বাঁচতেই মদ পান করার আগে যতজন মদ পান করছে তাদের সকলের সুরাপাত্র একসঙ্গে ঠেকিয়ে নেওয়ার চল শুরু হল। ভাবছেন ঠেকিয়ে নিয়ে আর কী হবে?
মদে বিষ থাকলে তো তা আর ভ্যানিশ হয়ে যাবে না। ঠিকই। কিন্তু আজকের মত ‘সফিস্টিকেটেড’ ভাবে আলতো করে তখন গ্লাস বা সুরাপাত্র ঠেকানো হত না। বেশ জোরের সঙ্গে একে অপরের সুরাপাত্রে ধাক্কা মারতেন, যাতে প্রত্যেকের পাত্রের তরলই অন্যদের পাত্রের তরলের সঙ্গে খানিকটা মিশে যায় (চলকে পড়ে)। ফলে কেউ বিষ মিশিয়ে থাকলে সে নিজে কিছুতেই ওই বিষাক্ত মদ তখন পান করতে চাইবেন না।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে