,

প্রেমিকার জন্য বিমানবন্দরে ১০ দিন অপেক্ষা

dutchman-1পরিচয় অনলাইনেই, এরপরই প্রেম। চ্যাটিং ও চুটিয়ে আড্ডায় সময়টাও বেশ কেটে যায়। দেখা করতে গিয়েই বাধে বিপত্তি। প্রেমের টানে আলেক্সান্ডার পিটার কার্ক (৪১) নেদারল্যান্ডস থেকে চীনে ছুটে যান। সেখানে বিমানবন্দরে উপস্থিত থাকার কথা ছিল প্রেমিকা ঝাংয়ের। কিন্তু প্রেমিকার দেখা পাননি আলেক্সান্ডার। প্রেমিকার অপেক্ষায় এক দিন-দুদিন নয়, ১০ দিন অপেক্ষা করেন। দেখা নেই ঝাংয়ের। এই সময়ের মধ্যে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।

বিবিসির খবরে বলা হয়েছে, আলেক্সান্ডার পিটার চীনের গণমাধ্যমকে বলেছেন, দুই মাস আগে ঝাংয়ের (২৬) সঙ্গে অনলাইনে তাঁর পরিচয় হয়। এরপরই গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। ঝাংয়ের সঙ্গে দেখা করতেই আলেক্সান্ডার পিটার উড়ে যান চীনে। হুনান প্রদেশের একটি বিমানবন্দরে নেমেই হতাশ তিনি। কারণ, বিমানবন্দরে থাকার কথা থাকলেও সেখানে নেই প্রেমিকা। কিন্তু আশাহত হননি তিনি। প্রেমিকা আসবে, এই অপেক্ষায় সেখানে কাটিয়ে দেন ১০ দিন।

হুনান টিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, পরপর ১০ দিন অপেক্ষার কারণে একপর্যায়ে প্রেমিক আলেক্সান্ডার অসুস্থ হয়ে পড়েন। এ অবস্থায় তাঁকে একটি হাসপাতালে ভর্তি করা হয়।
আলেক্সান্ডারের অসুস্থ হওয়ার খবর পেয়ে ওই টিভি চ্যানেলকে ঝাং বলেন, ‘আমি মনে করেছিলাম, আলেক্সান্ডার পিটার অনলাইনে প্রেমের নামে মজা করেছেন। একপর্যায়ে আমাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল। কিন্তু পরে আমার মনে হয়েছে, তিনি (পিটার) আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। একদিন আলেক্সান্ডার পিটার আমাকে একটি বিমান টিকিটের ছবি পাঠায়। আমি মনে করেছিলাম, সে আমার সঙ্গে মজা করছে। পরে সে আর যোগাযোগ করেনি।’

অসুস্থ আলেক্সান্ডার পিটার। ছবি: সংগৃহীত
ঝাং আরও বলেন, আলেক্সান্ডার পিটার যখন বিমানবন্দরে পৌঁছান, তখন তিনি চীনের অপর এক প্রদেশে গিয়ে প্লাস্টিক সার্জারি করাচ্ছিলেন। এ সময় তাঁর ফোনটি বন্ধ ছিল।

এদিকে চীনের সামাজিক যোগাযোগমাধ্যমে এ খবর ছড়িয়ে পড়লে তা ভাইরাল হয়। এটা নিয়ে চীনের সামাজিক যোগাযোগের মাধ্যম ওয়েইবোতে হ্যাশট্যাগ তৈরি হয়েছে। নাম দেওয়া হয়েছে ‘ফরেন ম্যান ওয়েন্ট টু চ্যাঙশা টু মিট হিজ অনলাইন গার্লফ্রেন্ড’। একজন ব্যবহারকারী এতে মন্তব্য করে বলেন, ‘লোকটি আসলে বোকা। কেন একজন মানুষ এমনটা করবে?’ আরেকজন লিখেছেন, ‘লোকটি কি জানেন না যে চীনের সবকিছু ভুয়া?’ অপর এক ব্যবহারকারী লিখেছেন, হয়তো ওই মেয়েটি বিমানবন্দরে গিয়েছিল। আলেক্সান্ডার পিটারকে দেখেছে। তারপর হয়তো ফিরে গিয়েছে।’

তবে বেশ কয়েকজন ব্যবহারকারী আলেক্সান্ডার পিটারের প্রতি সহানুভূতিও দেখিয়েছেন। একজন লিখেছেন, ‘লোকটি তার প্রেমকে সিরিয়াসলি নিয়েছে। এই অনুভূতি নিয়ে খেলা কোরো না।’ ‘এতে চীনের মর্যাদা কতটুকু উন্নত হবে?’ লিখেছেন আরেকজন।

এ সপ্তাহেই দেশে ফিরে যাওয়ার কথা আলেক্সান্ডার পিটারের। তবে অনলাইনে পরিচয় হওয়ার পর প্রেমিকা বনে যাওয়া ঝাংয়ের দেখা না পেয়ে তাঁকে ফিরে যেতে হচ্ছে।

তবে প্রেমিকা ঝাং বলেছেন, তাঁর প্লাস্টিক সার্জারি সম্পন্ন হলে তিনি আলেক্সান্ডার পিটারের সঙ্গে দেখা করবেন। এই প্রেমের সম্পর্ককে তিনি টিকিয়ে রাখতে চান। বিবিসি

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে