মঙ্গলবার, ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মুরগির সঙ্গে ঘুমালে ম্যালেরিয়া থেকে মুক্তি!

tipu-bi_135637-1নিউজ ডেস্ক :ম্যালেরিয়া থেকে মশা নিধন ছাড়া কোনো গতিই তো নেই। কিন্তু অদ্ভুত এক সমাধান নিয়ে এলেন বিজ্ঞানীরা। ইথিওপিয়ায় সুইডেন ও ইথিওপিয়ার বিজ্ঞানীদের এক গবেষণায় বলা হয়েছে, একটি মুরগি নিয়ে শুয়ে থাকলে ম্যালেরিয়া থেকে মুক্তি মিলবে।

গবেষণায় বলা হয়, মশা মানুষের রক্তের প্রতি আসক্ত। তবে তারা মুরগির দেহের গন্ধের প্রতিও আসক্ত। ‘ম্যালেরিয়া জার্নাল’-এ প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য দেওয়া হয়। বলা হয়, মানুষের সঙ্গে মুরগি থাকলে মশা মুরগিকেই কামড়াতে উৎসাহী হয়ে ওঠে। মশাদের রক্ত পরীক্ষা করে দেখা যায়, মানুষ যখন মুরগি নিয়ে ঘুমায় তখন প্রায় ১২০০টি মশা মানুষকে ছেড়ে দিয়ে মুরগিকেই কামড়ায়।

ম্যালেরিয়া তখনই ছড়ায় যখন মশা কোনো আক্রান্ত মানুষের রক্ত খেয়ে পরে অন্য কোনো মানুষকে কামড়ায়।

সুইডিশ ইউনিভার্সিটি অব এগ্রিকালচারাল সায়েন্সেস-এর গবেষক প্রফেসর রিকার্ড ইগনেল জানান, বিষয়টি আমাদের খুব অবাক করে দিয়েছে। ম্যালেরিয়াবাহী মশা মানুষকে ছেড়ে মুরগিকে কামড়াতে আগ্রহী থাকে। তবে সব প্রাণীকে কামড়াতে চায় না মশা। এ ছাড়া আদ্দিস আবাবা ইউনিভার্সিটির গবেষকরা ঘরের ভেতরে ও বাইরে থেকে বহু মশা সংগ্রহ করেন এবং তাদের রক্ত পরীক্ষা করা হয়।

তবে ঘরের বাইরে মশা সাধারণত গবাদি পশুকেই বেশি কামড়ায়। বাইরে ৬৩ শতাংশ মশা গবাদি পশুকেই কামড়ায়। আর ২০ শতাংশ মশা মানুষের রক্ত খায়। তবে মুরগিকে কামড়েছে মাত্র ১ শতাংশ মশা।

এ পরীক্ষায় ৬৭০০ জন মানুষ, ৩২০০টি মুরগি, ৮৫০টি ছাগল ও ৪৮০টি ভেড়ার ওপর মশার অত্যাচার পরীক্ষা করা হয়। বিজ্ঞানীরা মুরগির মধ্যে চার ধরনের পদার্থের সন্ধান করেছেন যাদের কারণে মশা আকৃষ্ট হয়। এগুলো হলো আইসোবুটাইল বুটাইরেট, ন্যাপথালিন, হেক্সডিকেন এবং ট্রান্স-লিমোনেনে। এগুলো যে গন্ধ সৃষ্টি করে তা মশাকে কামড়াতে উৎসাহ যোগায়।

ইগনেল আরো জানান, সাব-সাহারান আফ্রিকার মানুষ ব্যাপক ম্যালেরিয়ায় আক্রান্ত। এখানকার মশাগুলো কীচনাশকে সহজে কাবু হতে চায় না। এ কারণে এখানে বিশেষ পদ্ধতিতে মশা থেকে বাঁচার উপায় বের করা জরুরি। দেখা গেছে, মানুষের কাছে মুরগি থাকলে মশার অত্যাচারটা মুরগির ওপর দিয়েই যাবে।

এ জাতীয় আরও খবর

আরাফা দিবসের মহিমা, হজে না থাকা ব্যক্তি কী আমল করবেন?

নজরুলের প্রতিকৃতি তুলে দিয়ে আলোচনায় বিশেষ চাহিদাসম্পন্ন সাবা

যেখানেই সন্ত্রাসীদের আস্তানা, সেখানেই অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী

গরুর দাম ২০–৩০ শতাংশ বেশি, চাপে ক্রেতারা

ঈদে মাংসের ভিন্ন স্বাদ, জেনে নিন ৪ রেসিপি

ঈদে মুক্তি পাচ্ছে না পূজা চেরীর ‘নাকফুলের কাব্য’

কুয়েতে ২৪০ টন খাদ্য সহায়তা পাঠাচ্ছে বাংলাদেশ

বাংলাদেশকে ৫ বিলিয়ন ডলার সহায়তার ঘোষণা এডিবির

হজের মূল আনুষ্ঠানিকতা শুরু বুধবার থেকে

ঢাকায় ৮০ মিমি বৃষ্টি, বজ্রবৃষ্টির আভাস আজও

ইরান-যুক্তরাষ্ট্রে নতুন উত্তেজনা, যুদ্ধের শঙ্কা বাড়ছে

ইবোলা পরিস্থিতি আরও উদ্বেগজনক, মৃত ২২০