,

সহপাঠীদের সামনে এলেই ছাত্রী বলে, আমি রক্ত খাব!

24326-bllod-eatamarঅনলাইন ডেস্ক : সে সামনে এলেই সবাই কেমন জড়সড় হয়ে যায়। চারিদিকে গুঞ্জনটাও ধীরে ধীরে কমে আসে। স্কুলের কোনো রাগী শিক্ষক বা শিক্ষিকা নন। তাদেরই এক সহপাঠী সামনে এলে এখন এ রকমই অবস্থা হয় ক্লাস টেনের ছাত্রীদের। পড়ুয়াদের অভিযোগ, সে সামনে এলেই বলে, আমার রক্ত খাওয়ার ইচ্ছা করে। সঙ্গে একাধিক অসংলগ্ন আচরণ। ফলে কিছুটা হলেও চাপা আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে জলপাইগুড়ির রাজগঞ্জের দেবী ঠাকুরবাড়ি সারিয়াম যশোধর উচ্চ বিদ্যালয়ে।

তাদের ওই সহপাঠী সম্পর্কে ক্লাস টেনেরই এক ছাত্রী বলছিলেন, ও ক্লাসে এলেই কেমন আচরণ করে। বলে, রক্ত খাওয়ার ইচ্ছা করে। কাউকে দেখতে ইচ্ছা করে না। তার ওপর কিছু জিজ্ঞাসা করলেই বলে তাকে জিন ধরেছে।

এই খবর ইতিমধ্যেই প্রধান শিক্ষিকা ঋতুপর্ণা দত্তর কাছে পৌঁছেছে। ইতিমধ্যেই ছাত্রীদের বিজ্ঞানমনস্ক করে তুলতে ও ভূত নিয়ে ভয় দূর করতে একাধিক কর্মসূচি নিয়েছেন তিনি। বলেন, জলপাইগুড়ি জেলা শিশু সুরক্ষা অফিস ও চাইল্ড লাইনের সঙ্গে যোগাযোগ করে স্কুলে ও পার্শ্ববর্তী গ্রামে সচেতনতা বৃদ্ধির চেষ্টা করা হচ্ছে।

কিন্তু, ওই ছাত্রীর পরিবারের লোকরা কী বলছেন? মেয়ের অসংলগ্ন ব্যবহারের কথা স্বীকার করে নিয়েছেন তার মা। বলেন, বাড়িতেও সে এ রকম করে। এর জন্য ডাক্তারও দেখানো হয়েছে। এই অবস্থায় ছাত্রীর সহপাঠীরা চায় সে যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে