,

বিয়ে করেই বউকে বেচে দিলেন স্বামী!

24157-buyamarঅনলাইন ডেস্ক : বিয়ে করেই স্ত্রীকে বিক্রি! ঘটনাটি ঘটেছে ভারতের মুম্বইয়ের মালাদে। ১৪ বছরের এক নাবালিকাকে বিয়ের পর নগদ ৫০ হাজার টাকার বিনিময়ে বেচে দিলেন তার স্বামী। পরে জখম অবস্থায় রাস্তা থেকে উদ্ধার করা হয় ওই কিশোরীকে। কিশোরীর অভিযোগের ভিত্তিতে একটি মামলা দায়ের করেছে মুম্বাই পুলিশ। তবে অভিযুক্ত ব্যক্তিকে এখনো আটক করতে পারেনি তারা।
পুলিশ জানিয়েছে, ঐ কিশোরী দিল্লির বাসিন্দা। বাবা-মা নেই। ছোটবেলা থেকে দিল্লির একটি অনাথ আশ্রমে বড় হয়েছে। বাড়িতে নিয়ে যাওয়ার কথা বলে মাস খানেক আগে এক আত্মীয় অনাথ আশ্রম থেকে ছাড়িয়ে আনে তাকে। তারপর দিল্লিবাসী এক ব্যক্তির সঙ্গে জোরজবরদস্তি তার বিয়ে দিয়ে দেয়।

পরের কয়েক মাস দিল্লিতে স্বামীর সঙ্গেই ছিল ওই মেয়ে। তারপর চাকরির প্রতিশ্রুতি দিয়ে তাকে মুম্বাই নিয়ে আসে অভিযুক্ত। এর পরেই ৫০ হাজার টাকার বিনিময়ে এক মহিলার কাছে তাকে বেঁচে দেয়।

এরপর আর তার সাথে কোন যোগাযোগ রাখেনি ওই ব্যক্তি। নতুন জায়গায় বন্দী অবস্থায় তীব্র শারীরিক নির্যাতনের শিকার হয় সে। অবশেষে বাড়ির দারোয়ানদের সহায়তায় উদ্ধার পায় সে। কিন্তু অপরিচিত শহরে ঘুরপাক খাওয়ার পর পুলিশ যখন তাকে উদ্ধার করে তখন তার শরীরে জখমের চিহ্ন পাওয়া যায়। তথ্যসূত্র : আনন্দবাজার।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে