বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

স্ত্রীকে অন্যের সঙ্গে সহবাসের প্রস্তাব দিলেন স্বামী!

848949নিউজ ডেস্ক : যৌনসংগমে অক্ষম। কিন্তু, বন্ধু-বান্ধব ও সহকর্মীদের টিকা-টিপ্পনীর হাত থেকে বাঁচতে জানিয়েছিলেন, তাঁর স্ত্রী সন্তানসম্ভবা। কিন্তু, গল্পকে সত্যি করতে আজব ফন্দি আঁটেন স্বামী। অন্য কারও সঙ্গে সহবাস করে গর্ভবতী হওয়ার প্রস্তাব দিয়েছিলেন স্ত্রীকে। যার জেরে স্ত্রীর হাতে মার খেতে হল কর্নাটকের রামনগর জেলার বাসিন্দা এক যুবককে। খবর-সংবাদ প্রতিদিন

তবে ঘটনার সূত্রপাত অনেকদিন আগেই। ছোটোবেলা থেকেই মেয়েলি স্বভাবের জন্য বন্ধু-বান্ধবদের হাসি ঠাট্টার পাত্র ছিলেন ওই যুবক। বড় হলেও স্বভাব পালটায়নি। তাই অফিসের সহকর্মীরাও তাঁকে নিয়ে হাসি-ঠাট্টা করতেন। এরই মাঝে তাঁর জন্য পাত্রী খুঁজতে শুরু করেন পরিবারের লোকেরা। কিন্তু, তাঁকে দেখে বিয়ে করতে রাজি হচ্ছিলেন না কেউই।

সেই সময়, অফিসের কাজের মহিলাকে কিছু টাকা ও শাড়ি দিয়ে পাত্রী খুঁজে দিতে বলেন তিনি। মিথ্যে বলে তাঁর জন্য পাত্রীও জোগাড় করেন ওই মহিলা। পাত্রীর পরিবারকে বলা হয় যে, তিনি বড় সংস্থায় কাজ করেন। মোটা অঙ্কের মাইনেও পান। বিয়েতে সম্মত হয় ওই যুবতির পরিবার। এরপর ধুমধাম করে তাঁদের বিয়েও হয়। কিন্তু, বিয়ের পরদিন থেকেই স্ত্রীকে এড়িয়ে চলতে শুরু করেন ওই যুবক।
প্রতিদিনই কোনও না কোনও অছিলায় যৌন সংগম এড়িয়ে যেতে থাকেন। এভাবে দু’তিন মাস কেটে গেলে সন্দেহ হয় স্ত্রীর। এরই মাঝে এক প্রতিবেশীর কাছ থেকে তিনি জানতে পারেন স্বামী নপুংশক। জিজ্ঞাসা করলে বিষয়টি স্বীকারও করে নেন ওই যুবক। এরপর রাগ চেপে না থাকতে পেরে তাঁকে মারধরও করেন স্ত্রী। কিন্তু, সম্মানহানি হবে ভেবে স্বামীর সঙ্গে থাকারই সিদ্ধান্ত নেন।

এদিকে, বিয়ের পর থেকেই আরও বেশি করে হাসি-ঠাট্টা করতে শুরু করেছিলেন ওই যুবকের সহকর্মীরা। তার থেকে বাঁচতে ফের মিথ্যের আশ্রয় নেন তিনি। বিয়ের কয়েক মাস পর জানান, তাঁর স্ত্রী সন্তানসম্ভবা। প্রতিবেশীদেরও একই কথা বলেন। এই খবর শুনে তাঁর স্ত্রীর কাছে মিষ্টি খেতে চান তাঁরা। স্বামীর সহকর্মীদের মুখ থেকে বিষয়টি শুনে আকাশ থেকে পড়েন ওই মহিলা। স্বামীকে জিজ্ঞাসা করলে তাঁকে অন্য কারও সঙ্গে যৌনসংগম করে গর্ভবতী হওয়ার পরামর্শ দেন তিনি। এই প্রস্তাব শুনেই তাঁকে ফের মারধর করেন স্ত্রী। আর সেদিন রাতেই ফিরে যান বাবার বাড়িতে। তবে স্বামীর বিরুদ্ধে এখনও পর্যন্ত থানায় অভিযোগ দায়ের করেননি ওই যুবতি।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত