শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরনগরে অগ্নিকাণ্ডে ২৬ দোকান ভস্মীভূত

bb mapনিজস্ব প্রতিবেক : নাসিরনগর উপজেলার হরিণবেড় বাজারে অগ্নিকাণ্ডে প্রায় ২৬টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
এতে প্রায় ১০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন দোকান মালিকেরা।
হরিণবেড় বাজারের নৈশ প্রহরী আব্দুর রহিম জানান, বুধবার ভোর ৪টায় বাজারের একটি দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এতে নিমিষেই আগুন ছড়িয়ে পড়ে এবং বাজারের প্রায় ২৬টি দোকান পুড়ে যায়। এসব দোকানের মধ্যে কাপড়, মুুদি, ওষুধ, সার ও জুতার দোকান এবং ধান-চালের গুদাম রয়েছে বলে জানিয়েছে ব্যবসায়ীরা।
বাজারের কাপড় ব্যবসায়ী অমৃত বিশ্বাস জানান, তার দোকানে প্রায় ২০ লাখ টাকার মালামাল ছিলো। সব পুড়ে ছাই হয়ে গেছে।

এদিকে ভোর রাতেই আগুনের খবর পেয়ে পার্শ্ববর্তী হবিগঞ্জের মাধবপুর ফায়ার সার্ভিসের দমকল বাহিনী এসে প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই অন্তত ২৬টি দোকানের সব মালামাল ভস্মীভূত হয়ে গেছে বলে জানান ফায়ার সার্ভিসের কর্মীরা।

মাধবপুর ফায়ার স্টেশনের কর্মকর্তা কাজী মোতাহার হোসেন জানান, খবর পাওয়ার পরপরই তারা ঘটনাস্থলে যান। কিন্তু পরিস্থিতি ভয়াবহ হওয়ায় আগুন নেভাতে প্রায় দুই ঘন্টা সময় লাগে।

 

এ জাতীয় আরও খবর

না জিতেও নকআউটে অস্ট্রেলিয়া, আশা আছে প্যারাগুয়েরও

ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

‘সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ’

জার্মানিকে হারিয়ে ছুটিতে ইকুয়েডর

শি জিনপিংয়ের সঙ্গে তারেক রহমানের শুভেচ্ছা বিনিময়

হোসেনি দালান থেকে শুরু হয়েছে তাজিয়া মিছিল

ভেনেজুয়েলায় ভূমিকম্প : ২৩৫ জনের মরদেহ উদ্ধার, আহত ১ হাজার ৫ শতাধিক

সরকার মৌলিক পরিবর্তনের দাবিকে অগ্রাহ্য করছে : শফিকুর রহমান

স্বস্তি নেই বাজারে, চড়া দামেই বিক্রি হচ্ছে মাছ-মুরগি-সবজি

মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ-চীনের ১৩ সমঝোতা স্মারক সই

ন্যানসি-কন্যার কণ্ঠে বিশ্বকাপের ‘দাই দাই’ গান