,

জাতীয় স্তরের খেলোয়াড়ের পেট চলে জুতা সেলাই করে

11111নিউজ ডেস্ক : একসময় ভারতের জাতীয় হকি গেমসের অসাধারণ পারফরমার ছিলেন সুভাষ চন্দ। একসময় যে হাতে গোল আটকেছেন জাতীয় স্তরের খেলায়, এখন সেই হাতই পোড়া পেটের জ্বালা মেটাতে জুতো সেলাই করেন।

ভারতের হিমাচল প্রদেশের আশির দশকের এই দুর্দান্ত খেলোয়াড়ের খবর এখন আর কেউ রাখেন না। সময় যত এগিয়েছে ততই বিস্মৃতির আড়ালে চলে গেছেন তিনি। নিতান্ত অসহায় অবস্থায় জুতো সেলাই করে দুবেলা দুমুঠো খাবার জোগান।

হিমাচলের হামিরপুর বাজারে একটা ছোটো দোকান তিনি চালান। ভারতীয় গণমাধ্যমে তাকে নিয়ে খবর প্রকাশের পর বিষয়টি নিয়ে বেশ শোরগোল চলছে। ভারতের জাতীয় খেলা হকি। অথচ সেই খেলার একজন দুর্দান্ত পারফরমারের এই দুর্দশা মানতে পারছেন কেউেই। গণমাধ্যমে তিনি খেদোক্তি করেছেন, ভালো খেলে লাভটা কী হল! কেউ তো মনে রাখল না, কপালে জুটল না কোনও সম্মানও।

স্মৃতির সোনালি অধ্যায় ঘাঁটতে ঘাঁটতে সুভাষ বলেন, ‘১৯৭১ সালে প্রথম হকি খেলা শুরু করেছিলাম। তখন আমি সবেমাত্র ক্লাস নাইনে উঠেছি। এরপর চারবার টানা স্কুল ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করেছিলাম।’

পাশাপাশি তিনি জানিয়েছেন, জাতীয় স্তরে তিনবার কলেজ চ্যাম্পিয়নশিপেও তিনি অংশ নিয়েছিলেন। গোলকিপার হিসেবে প্রতিটা ম্যাচেই যেন নিজেকে ছাপিয়ে যাচ্ছিলেন। প্রতিভার জোরে রাজ্য স্তরে হিমাচল দলেও তিনি সুযোগ পান।

আজ তিনি দুই সন্তানের বাবা। নিজের আক্ষেপ ঢাকতে গিয়ে বলে ফেললেন, খেলা থেকে কী আর পেয়েছেন তিনি। তাই তার ছেলেরাও আর খেলার দিকে পা মাড়াতে চায় না।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ