হাত ধরে জন্ম তাদের, হাত ধরেই বাস!
অনলাইন ডেস্ক : প্রায় ১০ হাজার শিশুর মাঝে একজন শিশুর জন্ম আলোড়ন সৃষ্টি করে। এর মাঝে একটি কাহিনী এমন ছিল যে, যমজ দুই শিশু জন্মের সময় একে-অপরের হাত শক্ত করে ধরে জন্ম নিয়েছে। সেই মুহূর্ত ক্যামেরার মাধ্যমে ধারণ করে রাখা হয়।
তাদের জন্ম ৪৫ সেকেন্ড অন্তর অন্তর হয়েছিল। বর্তমানে তাদের বয়স দুই বছর হলেও তারা একে-অপরের হাত ধরে চলছে। এরকম জন্ম নেয়ার বৈজ্ঞানিক নাম হল ‘মনোয়ামনিয়োটিক’। প্রতি ১০,০০০ শিশুর মাঝে একজন শিশুর জন্ম নেয়ায় অনেক কঠিন সমস্যা দেখা যায়। এই দুই যমজ শিশুর জন্মতেও বিভিন্ন সমস্যা ছিল তাদের মায়ের।
২০১৪ সালের ৯ মে সারাহ নামের একজন নারীর কোলজুড়ে তাদের দুইজনের আগমন হয়। ৫৭ দিন হাসপাতালে কাটিয়ে এই দুই শিশুকে পৃথিবীর আলো দেখায় তাদের মা।
সারাহ জানান, শিশু দুইজন একে-অপর থেকে দূরে গেলেই রাগ হয়। মাঝে মাঝে তাদের বাবা একজনকে মার্কেট নিয়ে গেলে আরেকজন মায়ের কাছে থাকে। তখন তারা একে-অপরকে মিস করা শুরু করে। তারা একে-অপরের অনেক কাছাকাছি। একে-অপরের সান্নিধ্য অনেক বেশি পছন্দ করে তারা।-সুত্র: ইন্ডিয়া টাইম্স।











