,

বৃদ্ধের মাথায় ‘শিং’ (ভিডিও)

photo-1468754295জামালপুর প্রতিনিধি : জামালপুর সদর উপজেলার লাঙ্গলজোড়া গ্রামের শতবর্ষী বৃদ্ধ আয়েদ আলী। এক বছর আগে মাথায় শিংয়ের মতো কিছু একটা লক্ষ করেন তিনি। সেটি এখন চার ইঞ্চি লম্বা হয়েছে। আকৃতি নিয়েছে শিংয়ের।

শারীরিক এ সমস্যা নিয়ে গত বৃহস্পতিবার জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি হন আয়েদ আলী। সেখানে তাঁকে দেখতে ভিড় জমিয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

আয়েদ আলী জানান, শিংয়ের মতো বাড়তি অংশটির কারণে মাথায় প্রচণ্ড ব্যথা অনুভব করেন তিনি। সেই অংশটির ভেতরে চুলকানি হয়।

খোঁজ নিয়ে জানা যায়, এরই মধ্যে আয়েদ আলীর সমস্যাটি পরীক্ষা করে দেখেছেন জামালপুর জেনারেল হাসপাতালের চিকিৎসক আবদুল বাতেন, মো. আজিজ ও সৈকত।

এ বিষয়ে জানতে চাইলে জামালপুরের সিভিল সার্জন মোশায়ের-উল-ইসলাম রতন বলেন, এটা আসলে শিং নয়। এই রোগটির নাম সেবাশিয়াস হর্ন। এটি আসলে বিনাইন টিউমার। এই টিউমারে ক্যানসারের কোনো জীবাণু থাকে না। দু-একদিনের মধ্যেই অস্ত্রোপচার করে এটি অপসারণ করা হবে। এনটিভি অনলাইন

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে