বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

খাবার নিতে তরুণীর অস্বীকার, ডেলিভারী বয়ের কাণ্ড!

womanনিউজ ডেস্ক : ডেলিভারী বয়ের থেকে খাবার নিতে অস্বীকার করায় চরম ভোগান্তির শিকার হলেন বেঙ্গালুরুর জে পি নগরের এক তরুণী৷ গত ৮ জুলাই অনলাইন ওয়েবসাইট ফুডপাণ্ডায় ম্যাকডোনাল্ডস থেকে খাবার অর্ডার দিয়েছিলেন সেই তরুণী৷ সময় মতো তাঁর কাছে খাবার নিয়ে পৌঁছেও গিয়েছিল ডেলিভারি বয়৷ কিন্তু ডেলিভারি বয় শ্রেয়সের নজর সুবিধের মনে হয়নি তাঁর৷ কোনও এক কারণে খাবার নিতে চাননি তরুণী৷

এমনকী খাবারের দাম দিতেও অস্বীকার করেন৷ আর তাতেই রেগে যায় শ্রেয়স৷ তরুণীকে ‘উচিত শিক্ষা’ দিতে ফন্দি আঁটে সে৷ আধ ঘণ্টা পর তরুণীকে ফোন করে যৌনমিলনের প্রস্তাব দেয় সে৷ ডেলিভারি বয়ের কথায় চরম বিরক্ত হয়ে তাকে ধমক দিয়ে ফোন কেটে দেন তরুণী৷ এখানেই হাল ছাড়েনি যুবক৷ মনে মনে আরও বড়সড় ছক কষে ফেলে৷ এবার সে যা করল তাতে রীতিমতো রাতের ঘুম উড়ে গেল তরুণীর৷

যৌনকর্মী হিসেবে পরিচয় দিয়ে তরুণীর নম্বর হোয়াটসঅ্যাপের মাধ্যমে ছড়িয়ে দেয় সে৷ তারপরই তার কাছে একের পর এক অচেনা নম্বর থেকে ফোন আসতে শুরু করে৷ ফোনের ওপার থেকে উৎসুক অচেনা কন্ঠগুলো জানতে চায়, যৌনকর্মী হিসেবে তিনি কত টাকা চার্জ করেন! বিরক্ত ও হতভম্ব হয়ে জে পি নগর থানায় যান তরুণী৷ গোটা ঘটনা পুলিশকে জানান৷ তাঁর অভিযোগের ভিত্তিতে ২০ বছরের শ্রেয়সকে গ্রেফতার করে পুলিশ৷ জিজ্ঞাসাবাদে পুরো ঘটনার দোষ স্বীকার করে সে৷ শ্রেয়স জানায়, তরুণী খাবার নিতে অস্বীকার করে৷ দামও দেয়নি৷ তবে খাবার ফেরত না নিয়ে তা তরুণীর বাড়ির দরজাতেই রেখে আসে সে৷ এবং তখনই ঠিক করে তাঁকে ‘উচিত শিক্ষা’ দেবে৷

ডেপুটি কমিশনার অফ পুলিশ এসডি শরনাপ্পা জানিয়েছেন, যেসব নম্বর থেকে তরুণীর কাছে ফোন এসেছিল, তাদের খোঁজ করছে পুলিশ৷ শীঘ্রই তাদের গ্রেফতার করা সম্ভব হবে বলে জানানো হয়েছে৷ তবে তরুণী ঠিক কী কারণে খাবার নিতে চাননি, তা এখনও পর্যন্ত জানা যায়নি৷ সুত্র-সংবাদ প্রতিনদিন

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত