,

মৃত স্বামীর শুক্রানু নিয়ে মা হতে চাইলেন স্ত্রী!

94নিউজ ডেস্ক : সচরাচর এমন অনুরোধের কথা শোনা যায় না। শোনেনওনি এইমস-এর চিকিত্সকেরা। তাই প্রথম যখন অনুরোধটি এসেছিল, কী করবেন ভেবে উঠতে পারেননি। শেষে নিয়মাবলী ঘেঁটে দেখা যায়, স্পষ্ট কোনও নির্দেশ নেই সেখানে। আর সে কারণেই সদ্য স্বামী হারানো এক যুবতীর অনুরোধটি রাখা সম্ভব হল না। খবর-আনন্দবাজার

মা হতে চেয়েছিলেন ওই যুবতী। স্বামীর বীর্যেই নিজের গর্ভে ধারণ করতে চেয়েছিলেন সন্তানকে। যদিও তার কিছু ক্ষণ আগে তাঁর স্বামী ওই হাসপাতালেই মারা গিয়েছেন। চিকিত্সকদের কাছে যুবতী অনুরোধ করেন, মৃত স্বামীর দেহ থেকে বীর্ষ সংরক্ষণ করে তাঁর দেহে আইভিএফ পদ্ধতিতে তা নিষিক্ত করা হোক। শ্বশুরবাড়ির লোকেরাও ওই যুবতীর পাশে দাঁড়ান।

বছর কয়েক আগেই ওই দম্পতির বিয়ে হয়। কিন্তু, কোনও সন্তান হয়নি তাঁদের। স্বামীর আকস্মিক মৃত্যুর পরে সন্তানের এমন ভাবে জন্ম দিতে চাওয়ার অনুরোধটি তাই ফেলতে পারেননি চিকিত্সকেরা। কিন্তু, এ দেশে তো পোস্টমর্টেম স্পার্ম রেট্রিভ্যাল’-এর কোনও নিয়ম নেই। চিকিত্সাবিধিতেও স্পষ্ট ভাবে এর কোনও উল্লেখ নেই। তাই, ফিরিয়ে দিতে হল মাতৃত্বের এমন অনুরোধ।

এর পরেই এইমস-এর চিকিৎসকেরা হিউম্যান রিপ্রোডাকটিভ সায়েন্স’ জার্নালে সরব হন। এমন পরিস্থিতি এড়াতে তাঁরা পোস্টমর্টেম স্পার্ম রেট্রিভ্যাল’ নিয়ে সুস্পষ্ট নিয়মের দাবি তোলেন।

তাঁদের মতে, সময় এখন অনেকটা এগিয়ে গিয়েছে। এক জন তাঁর পছন্দের ব্যক্তির বীর্যেই মা হতে চাইতে পারেন। ব্যক্তির পাশাপাশি যা সমাজের কল্যাণেই কাজে আসবে। ফরেন্সিক সায়েন্সের এক চিকিত্সকের কথায়, পোস্টমর্টেম স্পার্ম রেট্রিভ্যাল খুব সহজ একটি বিষয়। মৃত্যুর পাঁচ মিনিটের মধ্যেই কাজটা করে ফেলতে হয়। কিন্তু, বিষয়টির সঙ্গে নৈতিক এবং আইনি বিষয়গুলো জড়িয়ে রয়েছে বলেই আমাদের হাত-পা বাঁধা।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে