,

হত্যা মামলার সাক্ষী টিয়া!

photo-1467095332নিউজ ডেস্ক : মানুষের মুখের বুলি আওড়ানোর জন্য বিখ্যাত টিয়াপাখি। এমন গুণের জন্যই মার্কিন যুক্তরাষ্ট্রে একটি হত্যা মামলায় সাক্ষী হতে পারে এমন পাখি।

বিবিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে নিউওয়েগো কাউন্টির এক হত্যা মামলায় পোষা এক আফ্রিকান বাদামি টিয়াপাখিকে সাক্ষী করার কথা ভাবছেন সরকারি আইনজীবী।

মিশিগান অঙ্গরাজ্যের বাসিন্দা মার্টিন ডারহ্যাম হত্যার জন্য তাঁর স্ত্রী গ্লেনা ডারহ্যামকে (৪৮) অভিযুক্ত করা হয়। ২০১৫ সালে ওই হত্যাকাণ্ড ঘটে। ওই সময় আফ্রিকান বাদামি টিয়াপাখিটি পুষতেন ওই দম্পতি, যাকে বাড নামে ডাকা হতো।

মার্টিনের স্বজনদের দাবি, ওই দম্পতির পোষা আফ্রিকান বাদামি টিয়াপাখির সাক্ষ্য নিলে শেষ সময়ে তাঁদের মধ্যকার কথাবার্তা সম্পর্কে জানা যাবে।

বাড নামের টিয়াপাখিটি বর্তমানে মার্টিনের সাবেক স্ত্রী ক্রিস্টিনা কেলারের তত্ত্বাবধানে আছে। তিনি দাবি করেন, বাড বারবার ইংরেজিতে ‘ডোন্ট শুট’ কথাটি বলে। মার্টিনের মা-বাবাও ক্রিস্টিনার দাবির সঙ্গে একমত।

মার্টিনের মায়ের দাবি, টিয়াপাখিটি যা শোনে তা-ই বলতে থাকে। এর মুখ যেন লাগামহীন।

টিয়াপাখিকে সাক্ষী করার বিষয়টি ভেবে দেখা প্রয়োজন বলে জানান নিউওয়েগো কাউন্টির সরকারি আইনজীবী বরার্ট স্প্রিংস্টেড। তিনি বলেন, টিয়াপাখির বুলি থেকে নেওয়া তথ্য কতটা নির্ভরযোগ্য হবে, তা ভেবে দেখা হচ্ছে।

বিবিসি জানায়, স্বামী মার্টিন ডারহ্যামকে পাঁচবার গুলি করেন গ্লেনা। পরে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন তিনি। তবে গ্লেনা ডারহ্যামের আত্মহত্যার চেষ্টা ব্যর্থ হয়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে