,

মানসিক চাপমুক্তির কয়েকটি টোটকা

anxiety-disorders_117762ফিচার ডেস্ক : মানসিক চাপে থাকে না সমাজে এমন মানুষ পাওয়া বেশ দুস্কর। চাকরি-বাকরি, অসুখ-বিসুখ সবকিছু মিলিয়ে মানসিক চাপে জীবন হয়ে ওঠে দুর্বিষহ। আস্তে আস্তে জমতে থাকা হতাশাগুলো একসময় মহামারী আকারে ছড়িয়ে পড়ে জীবনের প্রতিটি পরতে পরতে! ছোট্ট জীবনটাকে উপভোগ করার আগেই মন ছেয়ে যায় বিষাদে।কিন্তু এভাবে কি শেষ হবে ছোট্ট এই জীবন। আসুন জেনে নেয়া যাক কিছু টিপস। যা মেনে চললে মানসিক চাপ থেকে আপনি অনেকটা দূরে থাকতে পারবেন।

১) চোখ বন্ধ করে বুকভরে শ্বাস নিন। মাথা থেকে সব চিন্তা হটানোর চেষ্টা করুন।

২) দিনের শত ব্যস্ততার মাঝেও ৩০ মিনিট সময় বের করে ধ্যান করুন।

৩) শরীর সুস্থ থাকলেই মন ভালো থাকবে। রোজ সকালে নিয়ম করে তাই যোগা বা জগিং করুন।

৪) প্রাণ খুলে হাসুন। এমন কিছু করুন যা আপনাকে প্রাণ খুলে হাসতে প্ররোচিত করবে। হাসি আপনার দেহে অক্সিজেনসমৃদ্ধ বাতাস গ্রহণ, হৃদযন্ত্র, ফুসফুস ও মাংসপেশিতে উদ্দীপনা সৃষ্টি।

৫) অবসর সময়ে নিজের পছন্দের কাজে নিজেকে ব্যস্ত রাখুন।

৬) সময় করে ছুটি নিয়ে মাঝে মাঝে দূরে ঘুরে আসুন। অপরিচিত জায়গা আপনাকে নতুন অক্সিজেন দেবে।

৭) একা বাড়ির মধ্যে বসে না থেকে বন্ধুদের সঙ্গে সময় কাটান।

৮) গান শুনুন: সঙ্গীত আপনার মনের উপর যে গভীর প্রভাব ফেলবে তা অতুলনীয়। মানসিক চাপ অনুভব করলেই পছন্দের যে কোনো গান বাজিয়ে শুনুন। দেখবেন মুহূর্তেই সব মানসিক চাপ উবে যাবে।

৯) সব সময় মনে করুন আপনার চেয়ে অনেকে খারাপ অবস্থানে আছে। সে তুলনায় আপনি অনেক ভালো আছেন।

১০) জীবনের অতীত সময়ের স্মরণীয় মুহূর্তগুলো মনে রাখার চেষ্টা করুন।

১১) কল্পনায় মস্তিষ্কের ভেতরে কোনো নীরব, সুন্দর ও শান্তিপূর্ণ দৃশ্যের চিত্রায়ন করুন। দেখবেন তাৎক্ষণিকভাবে মানসকি চাপ ও উদ্বেগ কমে আসবে।

১২) টবে গাছ লাগিয়ে ঘরে রাখুন: বাতাসকে বিশুদ্ধ করার পাশাপাশি গাছ আপনার মনকে প্রশান্ত করতে এবং মুড ভালো রাখতেও সহায়ক।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে