,

নারী দেখলেই জাপটে ধরছে ‘পিছলা ভূত’! আতঙ্কে পুরো গ্রামবাসী

21741-boroনিউজ ডেস্ক : সন্ধ্যা নামতেই ‘ভূতে’র আতঙ্কে ঘরে ঢুকে যাচ্ছে পুরো গ্রাম। নারী-শিশুরা ঘরে বসে থাকছে। আর পুরুষরা রাত জেগে পাহার দিচ্ছে। পশ্চিমবঙ্গের শামুকতলার প্রতিটি গ্রামের চিত্র এটি।

আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, সেই ভূতের নাম দেয়া হয়েছে ‘পিছলা ভূত’। রাতের অন্ধকারে নারীরা বের হলেই তাদের জাপটে ধরছে। কিন্তু বারবার চেষ্টা করেও ধরতে ব্যর্থ হচ্ছে প্রতিবেশীরা। ‘ভূতের’ শরীর নাকি এতটাই পিচ্ছিল যে ধরতে গেলেই পিছলে পালিয়ে যাচ্ছে। এই অত্যাচার থেকে বাঁচতে অনেকে ছুটছেন তান্ত্রিকের কাছে, করছেন পূজা-অর্চনাও। কিন্তু কোনো কিছুতেই কাজ হচ্ছে না। কেউ কেউ দাবি করছেন পুলিশি টহলেরও।

প্রতিবেদনে বলা হয়েছে, গত শনিবার ডাঙ্গি নতুন কলোনিতে প্রথম পিছলা ভূতের দেখা পাওয়া যায়। সেখানকার বাসিন্দা নিমাই বিশ্বাস অন্য রাজ্যে শ্রমিকের কাজ করেন। স্ত্রী অনিমা দেবী দুই সন্তান ও বৃদ্ধা শাশুড়িকে নিয়ে বাড়িতে একা থাকেন।

অনিমা দেবীর বর্ণনায়, রাত নয়টার মধ্যে খাওয়া-দাওয়া করে ঘুমিয়ে পড়ি। রাত এগারোটার দিকে বাইরে গেলে একটি ছায়া আমাকে জাপ্টে ধরে। আমি ঝটকা দিয়ে ছাড়িয়ে চিত্কার করে সেটিকে ধরে ফেলি। কিন্তু সেটির শরীর এতটাই পিচ্ছিল যে কোনোভাবে ধরে রাখতে পারিনি। প্রতিবেশীরা ছুটে আসার আগেই পালিয়ে যায় সেটি।

শামুকতলা বস্তির এক বধূ রাতে কলের পাড়ে বসে বাসন মাজছিলেন। তার মুখ চাপা দিয়ে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে পিছলা ভূত। ওই বধূর কথায়, ‘‘বিশাল দেহটি আমার উপর ঝাঁপিয়ে পড়ায় প্রথমে ঘাবড়ে গিয়েছিলাম। পর মুহূর্তে গায়ের জোরে নিজেকে ছাড়িয়ে ওই বিশাল দেহটি জাপটে ধরি। কিন্তু এতটাই পিচ্ছিল দেহ যে মুহূর্তে হাত পিছলে ছুটে অন্ধকারে মিশে গেল সেটি।

গ্রামের মানুষ বুঝতে পেরেছেন, এটা কোনও দুষ্টু লোকের কাজ। এই ঘটনাগুলির সঙ্গে যে ভূত-প্রেতের কোনও ব্যাপার নেই। কোহিনূর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে মাইকে প্রচার শুরু হয়েছে।

শামুকতলা থানার ওসি এলপি ভুটিয়া বলেন, আমরা কয়েকটি গ্রাম থেকে বেশ কিছু অভিযোগ পেয়েছি। তবে লিখিত আকারে কোনও অভিযোগ জমা পড়েনি। তদন্ত শুরু করা হয়েছে। রাত টহল বাড়ানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে