বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাসর শেষে সকালে নব-বধূর কান্ড!

484নিউজ ডেস্ক : আর পাঁচজনের মতোই বাড়ির বউ হয়ে এসেছিল। কিন্তু তলে তলে এত ফন্দি! বিয়ের পর শ্বশুরবাড়ির লোকেদের বেঁহুশ করে গয়না-টাকা নিয়ে চম্পট দিল নববধূ! সিনেমা বা কোনও ডাকাতির গল্প নয়। এক্কেবারে বাস্তব। যা দেখে শুনে লোকে বলছে বউ মা তো নয়, যেন বোমা। ঘটনাটি ঘটেছে ভারতের সিরসার ইন্দ্রপুরী এলাকায়। ঘটনায় পুলিশ প্রথমে অভিযোগ নিতে অস্বীকার করলেও পরে নেয়। অভিযুক্তের খোঁজে তল্লাশি চলছে।

পুলিশ সূত্রে খবর, গত ২০ মে সিরসার বাসিন্দা তিলকরাজের সঙ্গে বিয়ে হয় পানিপথের চাঁদনির। বিয়েতে পণ হিসেবে এক লাখ টাকা নিয়েছিলেন তিলকরাজ। রীতি প্রথা মেনে দু’জনের বিয়ে হয়। নববধূকে বাড়িতে নিয়ে আসেন তিলকরাজ। সেদিন স্বামীর সঙ্গে ঘর করে নববধূ। কিন্তু পরের দিন টাকা-গয়না নিয়ে হাওয়া হয়ে যায় সে।
দ্বিতীয় দিন সন্ধেবেলা বাড়ির সব্বাইকে চায়ের সঙ্গে মাদক মিশিয়ে খাওয়াই চাঁদনি। পরদিন সকালে ঘুম ভাঙে বাড়ির লোকেদের। তাঁরা দেখেন, সোনার গয়না, নগদ টাকা সবকিছু উধাও। মেয়ের বাপের বাড়ি পানিপথে যান তাঁরা।

প্রতিবেশীদের সঙ্গে কথা বলেন। জানতে পারেন প্রকৃত সত্য। জানা যায়, চাঁদনিরা বিয়ের নামে চুরির ফাঁদ পাতে। এটাই তাদের ব্যবসা। নাম ভাঁড়িয়ে বার বার বিয়ে করে ওই যুবতি। এরপর শ্বশুরবাড়িতে কয়েকদিন থেকে সুযোগ বুঝে সবকিছু হাতিয়ে চম্পট দেয়। যা শুনে আকাশ থেকে পড়েন সদ্য বিবাহিত তিলকরাজ।
ঘটনায় নববধূ ও তার বাবা পাপ্পু খান সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। সুত্র-ওয়েবসাইড

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত